মাননীয়াকে হারানোর চ্যালেঞ্জ, হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

মাননীয়াকে হারানোর চ্যালেঞ্জ, হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

কাগজে কলমে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী। মাননীয়াকে হারানোর চ্যালেঞ্জ নিয়েই হলদিয়ার এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন। ২দিন আগেই এই একই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানীকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

মনোনয়ন পত্র জমা দিলেন শুভেন্দু

মনোনয়ন পত্র জমা দিলেন শুভেন্দু

অবশেষে কাগজে কলমে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী। দুই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানিকে সঙ্গে নিয়ে হলদিয়ায় এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দেন। তার আগে হলদিয়ায় সভা করেন তিনি। সেখান থেকে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, মাঠ চেনা, ঝান্ডা নতুন, প্রতীক পদ্মফুল, লড়াইয়ের ময়দানে দেখা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েেছন শুভেন্দু অধিকারী।

২ মে আমরাই সরকার গড়

২ মে আমরাই সরকার গড়

হলদিয়ার সভা থেকে তৃণমূল কংগ্রেসকে প্রাইভেট লিমিটেজ কোম্পানি বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন তৃণমূল বিশ্বাস যোগ্যতা হারিয়েছে। সেই দলে নেত্রী এবং তাঁর ভাইপোই সব। বাকিরা সব ল্যাম্পপোস্ট। কারোর কথা বলার জায়গা নেই। কারোর কথা শোনেনা নেত্রী। তাই এবার বাংলায় আসল পরিবর্তন হবে। ২ মে বিজেিপই সরকার গড়বে রাজ্যে। আসল পরিবর্তন আসবে বাংলায়। ডবল ইঞ্জিন সরকার না এলে বাংলায় বেকারত্ব ঘুচবে না বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু।

শুভেন্দুর নামে নালিশ

শুভেন্দুর নামে নালিশ

মনোনয়ন পেশের আগেই শুভেন্দু অধিকারীর নামে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে নালিশ ঠুকেছেন তারা। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সভা করে উস্কানি মূলক মন্তব্য করছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার তদন্তেরও দাবি জানিয়েছে তারা।

পুজো দিয়ে মনোনয়ন

পুজো দিয়ে মনোনয়ন

সকাল থেকেই শুভেন্দুর মনোনয়ন জমা ঘিরে সাজোসাজো রব নন্দীগ্রামে। শহিদ বেদীতে শ্রদ্ধা জানানো থেকে শুরুকরে সিংহ বাহিনী মন্দিরে পুজো। তারপর জানকীনাথ মন্দিরে যজ্ঞেও অংশ নেন শুভেন্দু। সেখান থেকে জনসংযোগ করতে করতে তিনি ফিরে আসেন হলদিয়ায়। সেখানে বিশেষ করে যুব কর্মীসমর্থকদের নিয়ে সভা করেন তিনি। বাংলা ভূমিপুত্রকে চাই স্লোগান লেখা গেঞ্জি পরে শুভেন্দুর সভায় হাজির হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+