'মাঠ চেনা, ঝান্ডা নতুন, প্রতীক পদ্মফুল, লড়াইয়ের ময়দানে দেখা হবে', হলদিয়ায় সভা থেকে ভোটারদের বার্তা শুভেন্দুর

মাঠ চেনা, ঝান্ডা নতুন, প্রতীক পদ্মফুল, হলদিয়ায় সভা থেকে ভোটারদের বার্তা শুভেন্দুর

চেনা মাঠ। শুধু বদলে গিয়েছে ঝাণ্ডা। এবার ভোটে তাঁর প্রতীক পদ্মফুল। হলদিয়ায় মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে নিজের কেন্দ্রের ভোটারদের নিজের নতুন পরিচয় দিলেন শুভেন্দু অধিকারী। বাংলায় সরকারে আসবে বিজেপি। তবেই কাটবে বেকারত্বের যন্ত্রণা। মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শুভেন্দুর। হলদিয়ার মঞ্জুশ্রী ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মনোনয়ন পত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী।

ভোটারদের বার্তা শুভেন্দু

ভোটারদের বার্তা শুভেন্দু

আজই সেই মহাদিন। হাইভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেবেন কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। এবার শিবির বদল করেছেন তিনি। তাই হলদিয়ার সভায় বক্তব্য রাখতে গিয়েই শুভেন্দু অধিকারী প্রথমেই ভোটারদের উদ্দেশ্যে বলেন, নতুন করে বলার কিছু নেই চেনা মাঠ, ঝাণ্ডা নতুন, এবার প্রতীক পদ্মফুল। লড়াইয়ের ময়দানে দেখা হবে বলে ভোটারদের বার্তা দিয়েছেন শুভেন্দু। হলদিয়ার প্রার্থী তাপসী মণ্ডলকে সঙ্গে নিয়েই মনোনয়ন জমা দিতে যাবেন তিনি।

তৃণমূলকে নিশানা

তৃণমূলকে নিশানা

তৃণমূল কংগ্রেস এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। সেই রাজনৈতিক দলের বিশ্বাস যোগ্যতা হারিয়ে গিয়েছে। নেত্রী আর তার ভাইপো ছাড়া কারোর কোনও গুরুত্ব নেই। এবার বাংলায় বিজেপি সরকার আসবে। এবং বেকরত্বের জ্বালা থেকে বাংলা মুক্ত হবে বলে জানিয়েছেন তিনি। বাংলায় এবার ডবল ইঞ্জিন সরকার চলবে বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী।

 শুভেন্দুর নামে নালিশ

শুভেন্দুর নামে নালিশ

মনোনয়ন পেশের আগেই শুভেন্দু অধিকারীর নামে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে নালিশ জানানো হয়েছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের একাধিক সভা থেকে উস্কানি মূলক মন্তব্য করছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার তদন্তেরও দাবি জানিয়েছেন তাঁরা।

শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় মন্ত্রী

শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় মন্ত্রী

হলদিয়ায় শুভেন্দু অদিকারী রোড শো করে মনোনয়ন পত্র জমা িদতে যাবেন। সেই রোড শোয়ে শুভেন্দুর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানী। সভা থেরে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুরে দিয়েছেন। হলদিয়ায় এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দেবেন তিনি। তাই নিয়ে গোটা হলদিয়ায় উৎসবের মেজাজ। শুভেন্দু পোস্টার, ব্যানারে ছেয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+