কলকাতার হাইভোল্টেজ ৩৫ টির মধ্যে তৃণমূল কতগুলি আসন দখলে রাখতে পারবে, সিএনএক্সের জনমত সমীক্ষার কোন ইঙ্গিত
কলকাতার 'পাওয়ার প্যাক' ভোটের লড়াই যদিও কলকাতা থেকে সরে গিয়ে নন্দীগ্রামে চলে গিয়েছে, তবুও বাংলার প্রাণকেন্দ্র কলকাতায় ভোটের যুদ্ধে কে কোথায় থাকতে পারে, তা নিয়ে কৌতূহল রয়েছে। এমন এক পরিস্থিতিতে এবিপি-সিএনএক্সের ভোট সংক্রান্ত জনমত সমীক্ষা ঘিরে একাধিক বক্তব্য উঠে আসছে। দেখা যাক কলকাতা থেকে শুরু করে জেলার দিকে বিজেপি, তৃণমূল সহ বাকিরা কো কোথায় অবস্থান করছে?

গ্রেটার কলকাতায় তৃণমূল কোনদিকে?
আর ২০ দিনও বাকি নেই রাজ্যে প্রথম দফা ভোট শুরু হতে। এমন এক অবস্থায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির দখলে কটা আসন কোথায় থাকবে, তা নিয়ে রয়েছে কৌতূহল। এবিপি সিএনএক্সের সমীক্ষা বলছে, গ্রেটার কলকাতায় ৩৫ টি আসনের মধ্যে ২১ থেকে ২৭ টিতে তৃণমূল কংগ্রেস জয় পেতে পারে।

গ্রেটার কলকাতায় বিজেপি কয়টি আসন পেতে পারে?
প্রসঙ্গত, গ্রেটার কলকাতায় ৩৫ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৮ থেকে ১৪ টি আসন। যা নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এবিপি সিএনএক্সের সমীক্ষায় এমনই তথ্য তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, কলকাতা জোনে বিজেপির তরফে পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। তাঁর কোর টিমে রয়েছেন বৈশাখী। এমন এক জায়গা থেকে এই জনমত সমীক্ষা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর।

উত্তরবঙ্গে বিজেপি-তৃণমূল কোনদিকে?
এবিপি সিএনএক্সের সমীক্ষা বলছে, উত্তরবঙ্গে তৃমমূল পেতে পারে ১২ থেকে ১৮ টি আসন। ৫৬ আসনের মধ্যে তৃণমূল খানিকটা পিছিয়ে থাকতে পারে এখানে। এদিকে, সেখানে বিজেপির দখলে ২৯-৩৫ টি আসন যেতে পারে ।

বাংলার দক্ষিণ পূর্ব প্রান্তে বিজেপি- তৃণমূল কতগুলি আসন পেতে পারে?
প্রসঙ্গত,এবিপি সিএনএক্সের সমীক্ষা বলছে, দক্ষিণ পূর্ব বাংলা থেকে বিজেপি ৮৪ আসনের মধ্যে ৭ থেকে ১৩ টি আসন পেতে পারে। সেখানে তৃণমূল ৫৪ থেক ৬০ টিতে জয় পেতে পারে। প্রসঙ্গত এই জোন নিয়েই আলাদা করে ছক কষে এগোচ্ছেন বলে শোনা যাচ্ছে মমতার ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের সম্পর্কে।

দক্ষিণ পশ্চিমে কার কত দখলে?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ পশ্চিম প্রান্তের আসনগুলিতে ৬০ থেকে ৬৬ আসন দখলে রাখতে পারে তৃণমূল, সেখানে ১১৯ আসনের লড়াইতে বিজেপি ৫১-৫৭ টি আসন পেতে পারে।

বাম-কংগ্রেস-আইএসএফের পরিসংখ্যান জনমত সমীক্ষায়
এবিপি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী, উত্তরবঙ্গের ৫৬ আসনে তারা ৫ থেকে ৯ টি আসন পেতে পারে। দক্ষিণ পূর্বে তারা জয় করতে পারে ৮৪ আসনের মধ্যে ১৪ থেকে ২০ টি আসন। কলকাতায় একটিও আসন পাওয়ার সম্ভাবনা সংযুক্ত মোর্চার জোটের নেই বলে দাবি সমীক্ষায়। দক্ষিণ পশ্চিমে ১১৯ আসনের মধ্যে ১ থেকে ৩ টি আসনে জয় পেতে পারে এই জোট।












Click it and Unblock the Notifications