নন্দীগ্রামের লড়াইয়ের আগে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে ফের হাইপ্রোফাইল ভাঙন, মমতার মনোনয়নের দিন কী ঘটল

নন্দীগ্রামের লড়াইয়ের আগে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে ফের হাইপ্রোফাইল ভাঙন, মমতার মনোনয়নের দিন কী ঘটল

অব্যাহত তৃণমূলে ভাঙন। এদিনও শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে একের পর এক ভাঙন দেখা গিয়েছে। এদিন নন্দীগ্রাম থেকে কলকাতা ফিরেই এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী ফের একবার তাঁর পুরনো রাজনৈতিক দলে বড়সড় ভাঙন ধরিয়ে একাধিক নেতাকে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানান।

মমতার বিরুদ্ধে কমিশনে যাচ্ছেন শুভেন্দুরা?

মমতার বিরুদ্ধে কমিশনে যাচ্ছেন শুভেন্দুরা?

এদিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে নির্বাচনী বিধি ভঙ্গের একাধিক অভিযোগ আনতে চলেছেন শুভেন্দু অধিকারীরা। পুলিশ সেখানে শাসকদলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে সাহায্য করছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। এছাড়াও এদিন এসডিএ বাংলোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কন্ফারেন্স নির্বাচনী বিধি ভঙ্গের একটি দিক বলে দাবি করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য । আর সেই মর্মেই তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বলে খবর।

 শুভেন্দুর হাত ধরে পর পর ভাঙন

শুভেন্দুর হাত ধরে পর পর ভাঙন

এর আগে বেহালায় পার্থর গড়ে শুভেন্দুর হাত থেকে বিজেপির পতাকা নিতে দেখা যায় একাধিক তৃণমূল নেতাকে। সেই পর্বের পর এদিন, মেগিনীপুর মালদহ, পানিহাটি থেকে একাধিক তৃণমূল নেতাকে বিজেপিতে যোগ দিতে দেখা যায়।

তৃণমূলে ভাঙন

তৃণমূলে ভাঙন

তৃণমূলে কার্যত এদিন ভাঙন ধরিয়ে, পূর্ব বর্ধমানের কাটোয়ার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের ৩০ বছরের কাউন্সিলার , থেকে পানিহাটির কাউন্সিলার দম্পতি, টিএমসিপির গৌতম ভট্টাচার্য তমাল , সুকান্ত চক্রবর্তীরা এদিন শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসেন। যোগদান মেদিনীপুরের একাধিক নেতাও।

মমতার মনোনয়ন পেশের দিন কী ঘটল?

মমতার মনোনয়ন পেশের দিন কী ঘটল?

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে মেগা যোগদানের আগে এদিন হলদিয়ায় তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয় পত্র জমা দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিকে, কলকাতার বুকে তার খানিকবাদেই স্টার যোগদানের হাত ধরে বিজেপির পতাকা তুলে নেন বনি সেনগুপ্ত যাঁরা মা পিয়া ও বান্ধবী কৌশানী তৃণমূলে। এদিন রাজীব মুখোপাধ্যায়ের হাত ধরে বিজেপিতে পা রাখেন বনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+