বিজেপির জয়ের মাধ্যমে সূচনা হবে উন্নয়নের নতুন যুগের! বাংলা নিয়ে ভবিষ্যদ্বাণী মোদীর

পশ্চিমবঙ্গের জন্য উন্নয়নের নতুন যুগের সূচনা করবে ভারতীয় জনতা পার্টি৷ এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী তথা এই মুহূর্তে বিজেপির এক নম্বর নেতা নরেন্দ্র মোদী৷ শুক্রবার তিনি তাঁর এই মত প্রকাশ করেছেন মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মাধ্যমে৷

নরেন্দ্র মোদী একটি ভিডিও পোস্ট করেন

নরেন্দ্র মোদী একটি ভিডিও পোস্ট করেন

এদিন সন্ধ্যায় নরেন্দ্র মোদী একটি ভিডিও পোস্ট করেন৷ বৃহস্পতিবার তিনি পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে এসেছিলেন৷ সেই নিয়েই ওই ভিডিওটি তিনি পোস্ট করেন৷ তার সঙ্গে লেখেন, 'পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের মাধ্যমে সূচনা হবে উন্নয়নের নতুন যুগের৷ একই সঙ্গে তৃণমূলের কর্মীদের দ্বারা মানুষকে বোকা বানানোর কাজও শেষ হয়ে যাবে৷'

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জয়কে পাখির চোখ করেছে বিজেপি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জয়কে পাখির চোখ করেছে বিজেপি

উল্লেখ্য, এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জয়কে পাখির চোখ করেছে বিজেপি৷ তাই নির্বাচনী প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির৷ গত ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে একাধিক সভা করছেন মোদী৷ চলতি মাসে ব্রিগেডেও সভা করে গিয়েছেন তিনি৷ তার পর বৃহস্পতিবার আসেন পুরুলিয়ায়৷

মমতাকে নিশানা করছেন মোদী

মমতাকে নিশানা করছেন মোদী

প্রতিটি সভাতেই তৃণমূল কংগ্রেস ও ওই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন মোদী৷ তাঁর সরকার মানুষের জন্য কী কী কাজ করেছে, সেই খতিয়ানও তুলে ধরছেন প্রধানমন্ত্রী মোদী৷ একই সঙ্গে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কী কী করা হবে, তাও উল্লেখ করছেন প্রতিটি সভায়৷

খড়গপুরে সভা মোদীর

খড়গপুরে সভা মোদীর

তার পাশাপাশি এই টুইটও প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টি বঙ্গের নির্বাচনী যুদ্ধে কতটা মরিয়া৷ তবে মোদী এদিন পশ্চিমবঙ্গ নিয়ে আরও দু'টি টুইট করেছেন৷ একটিতে তিনি পুরুলিয়ার সভায় পৌঁছানোর পথের ভিডিও শেয়ার করেছেন৷ অন্যটিতে তিনি পশ্চিমবঙ্গে তাঁর আগামী কর্মসূচির কথা জানিয়েছেন৷ আগামিকাল, শনিবার আবার পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদী৷ এবার তিনি সভা করবেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে৷ সেই কথাও টুইটারে জানিয়েছেন তিনি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+