আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মমতা, ১৪ মার্চ নিজেই দলীয় ইস্তেহার প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী

আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন মমতা, ১৪ মার্চ নিজেই দলীয় ইস্তেহার প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী

আজই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে তৃণমূল কংগ্রেস নেত্রীকে। তৃণমূল সূত্রে খবর আগামী ১৪ মার্চ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম দিবসের দিনেই ইস্তেহার প্রকাশের সিলমোহর দিয়েছেন দলনেত্রী। ১১ মার্চ ইস্তোহার প্রকাশ করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়ে যাওয়ায় সেটা বাতিল করা হয়।

আজই ছাড়া হতে পারে মমতা

আজই ছাড়া হতে পারে মমতা

নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাম পায়ে আঘাত লেগেেছ। কিন্তু তাতে দমতে রাজি নন মমতা। গতকালই হাসপাতালের বেড থেকে ভিডিও বার্তায় মমতা বলেছিলেন তিনি ২-৩ দিনের মধ্যেই প্রচারের ময়দানে ফিরবেন। প্রয়োজনে হুইল চেয়ারে করে সভা করবেন। কিন্তু চিকিৎসকরা গতকাল জানিয়েছিলেন ৩ থেকে ৪ সপ্তাহ লাগবে মুখ্যমন্ত্রীর পুরো সুস্থ হয়ে উঠতে। তবে সকাল থেকে যা রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে অনেকটাই সুস্থ রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর পায়ের ফোলাও অনেকটা কমেছে। মনে করা হচ্ছে আজই বিকেলে ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। তবে বিকেলে মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

১৪ মার্চ ইস্তেহার প্রকাশ

১৪ মার্চ ইস্তেহার প্রকাশ

আর দেরী নয় ফের ময়দানে ফিরছেন মমতা। ১৪ মার্চ দলের ইস্তেহার নিজে হাতেই প্রকাশ করবেন তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস। সেকথা মাথায় রেখেই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। নন্দীগ্রামে এবার প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই একেবারে অঙ্ক কষেই ১৪ মার্চ ইস্তেহার প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। ১১ তারিখ ইস্তেহার প্রকাশ করার কথা ছিল শাসক দলের। কিন্তি মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ায় সেটা স্থগিত রাখা হয়।

নন্দীগ্রামে আহত মমতা

নন্দীগ্রামে আহত মমতা

নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা গিয়ে জনসংযোগ করছিলেন মুখ্যমন্ত্রী। বিরুলিয়া গ্রামে মমতার জনসংযোগে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। সেসময় হঠাৎ করেই ভিড় চেপে আসে তাঁর দিকে। মুখ্যমন্ত্রী পড়ে যান। মমতা নিজে অভিযোগ করেছেন ৪-৫ জন তাঁকে ভিড়ের মধ্যে চেপে ধরেছিল। জোরে ধাক্কা এসেছিল। তারপরেই পুরো গাড়িটা তাঁর পায়ের উপর চেপে যায়। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে। কমশনকে এর দায় নিতে হবে বলে দাবি করেছে শাসক দল।

কী থাকতে পারে ইস্তেহারে

কী থাকতে পারে ইস্তেহারে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৪ মার্চ ইস্তেহার প্রকাশ করবেন। সূত্রের খবর এবার তৃণমূলের ইস্তেহারে মূলত উন্নয়নের কাজের কথাই লেখা থাকবে। তৃণমূল কংগ্রেস ১০ বছরে কী উন্নয়ন করেছেন এবং যে উন্নয়ন মূলক প্রকল্পগুলি কাজ শেষ হয়নি সেগুলি কবে শেষ হবে তার হিসেব নিকেশ দেওয়া থাকবে ইস্তেহারে। মূলক মাচির মানুষের মনের কাছে যাওয়ার মতোই ইস্তেহারে চমক থাকবে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+