অমিত শাহ নির্বাচন কমিশনকে গাইড করছে, প্রয়োজনে ভাঙা পা নিয়ে ধরনা দেব, রাইপুরের সভা থেকে বিস্ফোরক মমতা

অমিত শাহ নির্বাচন কমিশনকে গাইড করছে, প্রয়োজনে ভাঙা পা নিয়ে ধরনা দেব, রাইপুরের সভা থেকে বিস্ফোরক মমতা

ভোটের আগে চক্রান্ত করে পার্থ চট্টোপাধ্যায় ও স্বরাষ্ট্র সচিবকে সিবিআই, ইডি নোটিস ধরানো হয়েছে। রাইপুরের সভা থেকে প্রকাশ্যে এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা নিয়ে প্রয়োজনে তিনি ভাঙা পায়ে নির্বাচন কমিশনে দফতরে ধর্না দেবেন বলে হুঙ্কার দিয়েছেন। মোদী-শাহকে িসন্ডিকেট বাবু বলে কটাক্ষ করেছেন মমতা। আগামিদিনে বাংলাই হবে বিজেিপর সবচেয়ে বড় পথের কাঁটা চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহকে নিশানা

অমিত শাহকে নিশানা

বাঁকুড়ার রাইপুরের সভা থেকে অমিত শাহের বিরুদ্ধে বিস্ফেরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনকে গাইড করছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চক্রান্ত করছেন অমিত শাহ। কীভাবে বাংলা দখল করা যায় তার জন্য ছক কষছেন শাহ। এমনকী তাঁকে খুন করারও চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ। বিজেপি নেতাই চক্রান্ত করে পার্থ চট্টোপাধ্যায় ও স্বরাষ্ট্র সচিবকে নোটিস পাঠিেয়ছে বলে অভিযোগ করেছেন মমতা। তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন তাঁরা যাতে ভোটের কাজ করতে না পারেন সেকারণেই নোটিস পাঠানো হয়েছে।

কমিশনে ধর্না দেওয়ার হুঁশিয়ারি

কমিশনে ধর্না দেওয়ার হুঁশিয়ারি

পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে নোটিস পাঠিয়ে যেভাবে ভোটের কাজ ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে তা নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তিনি বলেেছন এই অন্যায়ের প্রতিবাদে প্রয়োজনে ভাঙা পা নিয়ে নির্বাচন কমিশনে ধরনা দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। নন্দীগ্রাম কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন তা মানতে চায়নি কমিশন। কোনও ষড়যন্ত্র নয় দুর্ঘটনার শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এমনই দাবি করেছে নির্বাচন কমিশন।

কোভিড নিয়ে নিশানা

কোভিড নিয়ে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেেছন রাজ্যবাসীকে তিনি বিনামূল্যে করোনা টিকা দিতে চেয়েছিলেন। কিন্তু মোদী সরকার সেটা হতে েদয়নি। রাজ্য নিজের খরচায় টিকা কিনে বিনামূল্যে রাজ্যবাসীকে দিতে চেয়েছিল কিন্তু সেটা কিছুতেই হতে দেননি মোদী সরকার। রাজ্যের আবেদন নাকোচ করে দিয়েছে বলে অভিযোগকরেন মমতা বন্দ্যোপাধ্যায়।মহারাষ্ট্রে ফের বাড়ছে সংক্রমণ। আবার লকডাউন শুরু হয়েছে। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কষ্টের কথা উল্লেখ করে ফের আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য মোদী সরকারকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।

ছদ্মবেশে গুণ্ডারা আসছে রাজ্যে

ছদ্মবেশে গুণ্ডারা আসছে রাজ্যে

বাংলায় ভোট করতে তিলক কেটে ছদ্মবেশে গুণ্ডারা আসছে। তাঁদের গ্রামে ঢুকতে দেবেন না। বিজেপি টাকা দিলে টাকা নিয়ে নেবেন কিন্তু ভোটের বাক্সে গিয়ে আসল জায়গায় ছাপ দেবেন। বাঁকুড়ার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা। তৃণমূল সরকার ক্ষমতায় এলে ঘরে ঘরে রেশন পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি। বিধবা ভাতা ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ভেলোর, এইমসেই মিলবে বলে জানিয়েছেন তিিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+