অভিষেকের সঙ্গে লড়ে দেখাক, পৈলানের কর্মিসভা থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ মমতার

অভিষেকের সঙ্গে লড়ে দেখাক, পৈলানের কর্মিসভা থেকে অমিত শাহকে চ্যালেঞ্জ মমতার

পৈলানের কর্মিসভা থেকে অমিত শাহকে আক্রমণের ঝাঁঝ বাড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে লড়ে দেখান অমিত শাহ। তারপর দিদির সঙ্গে যেন লড়তে আসেন। বিজেপির দিদি-ভাতিজা আক্রমণ নিয়ে অমিত শাহকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাড়ি বাড়ি প্রচার করতে এলে কান মুলে দিন। মহিলা সমর্থকদের উপায় বাতলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহকে চ্যালেঞ্জ

অমিত শাহকে চ্যালেঞ্জ

পৈলানের কর্মিসভা থেকে বিজেপির চাণক্য অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা। বিজেপির বুয়া-ভাতিজা আক্রমণের পাল্টা জবাব দিয়ে মমতা বলেছেন, আগে অভিষেকের সঙ্গে লড়ে দেখান, তারপর দিদির সঙ্গে লড়তে আসবেন। বুয়া-ভাতিজা আক্রমণ নিয়ে অমিত শাহের ছেলেকে টেনে এনেছেন মমতা। তিনি বলেছেন অভিষেক যদি ভাইপো হয় তাঁর তাহলে অমিত শাহের ছেলেও তার ভাইপো হয়। কাজেই কোনও ভাবেই আক্রমণের সীমা লঙ্ঘন করা উচিত নয়।

অভিষেককে নিশানা কেন

অভিষেককে নিশানা কেন

বারবার অভিষেককে টেনে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা। অথচ অভিষককে তিনি উপমুখ্যমন্ত্রীর পদেও বসাননি আবার পার্টিতে ডেপুটি পদেও বসাননি। তারপরেই অভিষেককে টেনে এনে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। জনতার ভোটে জিতে অভিষেক সাংসদ হয়েছে। ক্ষমতা থাকলে অমিত শাহ নিজের ছেলেকে রাজনীতির ময়দানে নামিয়ে দেখান। তাঁরা তো নিজের ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তার বাড়ির কোন ছেলেমেয়েই বিদেশে যায়নি।

অমিতের ছেেলর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অমিতের ছেেলর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অমিত শাহের ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে অমিত শাহের ছেলের কাথে অতো টাকা এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন িতনি। দুর্নীিতর তদন্ত হলে অমিত শাহের ছেলের বিরুদ্ধেও যেন তদন্ত হয়। সব তালিকা তিনি তৈরি করে রেখেছেন বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের ছেলের কাছে বিপুল অর্থের যোগানের উৎস কী জানতে চেয়েছেন মমতা।

গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে তোপ

গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে তোপ

অমিত শাহ গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন কোনও উন্নয়ন হয়নি গঙ্গাসাগরের। বিজেপি সরকার ক্ষমতায় এলে গঙ্গাসাগরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করে গড়ে তুলবে। অমিতের ভোট প্রতিশ্রুতির কটাক্ষ করে পাল্টা আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি অভিযোগ করেছেন কী ছিল গঙ্গাসাগর তা কখনও দেখেছে বিজেপি। এখন দুদিব ঘুরতে এসে বড় বড় কথা বলছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+