এখনও সংকটমুক্ত নন মন্ত্রী, রাজভবনে ধনখড়ে সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল

এখনও সংকটমুক্ত নন মন্ত্রী, রাজভবনে ধনখড়ে সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, হাসপাতালে দেখতে গেলেন রাজ্যপাল

পৈলানের কর্মি সভা থেকে ফিরে সোজা রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে মমতার রাজভবনে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। কারণ জগদীপ ধনখড়ের সঙ্গে খুব একটা সুসম্পর্ক নেই মুখ্যমন্ত্রীর। রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে নানা ইস্যুতে বিরোধ তৈরি হয়েছে রাজ্যপালের। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একাধিকবার প্রকাশ্যে অভিযোগ করেছেন রাজ্যপাল। তাই হঠাৎ করে মমতার রাজভবনে যাওয়া দৃষ্টি আকর্ষণ করেছে রাজনৈতিক মহলের। সূত্রের খবর মন্ত্রী জাকির হোসেনের দুর্ঘটনার পর উদ্বেগে ছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে।

রাজভবনে মমতা

রাজভবনে মমতা

পৈলানের কর্মিসভা থেকে সোজা রাজভবনে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন তিনি। কী বিষয়ে আলোচনা হয়েছেন দুই প্রশাসনিক প্রধানের সঙ্গে এই নিয়ে জল্পনা পারদ চড়েছে।যদিও রাজ্যপাল জানিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে তাঁদের মধ্যে। রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনা নিয়েও উদ্বেদ প্রকাশ করেছেন তিনি।

হাসপাতালে মন্ত্রীকে দেখতে রাজ্যপাল

হাসপাতালে মন্ত্রীকে দেখতে রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করেই রাজ্যপাল সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে মন্ত্রী জাকির হোসেনের। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মন্ত্রী। তাঁর অস্ত্রোপচার হয়েছে। বুধবার রাতে নিমতিতা স্টেশনে বিস্ফোরণে গুরুতর জখম হন রাজ্যের শ্রমমন্ত্রী জাকির হোসেন। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যেয় তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনখড়।

তীব্র নিন্দা রাজ্যপালের

তীব্র নিন্দা রাজ্যপালের

মন্ত্রী জািকর হোসেনের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেছেন হিংসা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। হিংসা নিয়ে কোনও সমস্যার সমাধান নয়। এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।রাজ্যের মন্ত্রীদের উপর হামলা করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

রেলের বিরুদ্ধে অভিযোগ

রেলের বিরুদ্ধে অভিযোগ

জাকির হোসেনের উপর হামলার ঘটনায় রেলের গাফিলতির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মন্ত্রী যাচ্ছেন জেনেও রেলের তরফে নিরাপত্তা বাড়ানো হয়নি। আরপিএফ সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে এই ঘটনায়সিট গঠন করেছেন মমতা। ঘটনাস্থল পরিদর্শনে েযতে পারে এনআইএও। রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েিছল বলে অভিযোগ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+