চন্দননগরের সিপি পদ থেকে হুমায়ুন কবীরের ইস্তফা নিয়ে বিস্ফোরক লকেট! প্রসঙ্গ উঠল গরু পাচারের
চন্দননগরের সিপি হুমায়ুন কবীরের পদত্যাগ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন চন্দননগরের সিপি হুমায়ুন কবীর। গরুপাচার পর্বের সঙ্গে হুমায়ুন কবীরের ইস্তফা পর্ব জুড়ে একাধিক বার্তা তুলে ধরলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

চন্দননগরের সিপির পদত্যাগ ও জল্পনা
প্রসঙ্গত,তাঁর চাকরির মেয়াদ ফুরিয়ে এসেছিল। অবসর নেওয়ার কথা রয়েছে এবছরের এপ্রিলে। তার আগেই চন্দননগরের সিপি পদ থেকে ইস্তফা দিলেন হুমায়ুন কবীর। প্রশ্ন উঠছে এপ্রিলেই যেখানে তাঁর অবসর নেওয়ার কথা , সেখানে তিনি কয়েক মাস আগে কেন নিলেন এই পদক্ষেপ? যদিও ইস্তফাপত্রে তিনি ব্যক্তিগত কারণ লিখেছেন। তবুও কিছু জল্পনা থেকে যাচ্ছে।

হুমায়ুন কবীরের স্ত্রী তৃণমূলে!
চন্দননগরের সিপি হুমায়ুন কবীরের ঠিক ভোটের আগে ইস্তফা নিয়ে রীতিমতো জল্পনা চড়ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার এবার রাজনীতিতে পা রাখছেন? এদিকে মাস দুয়েক আগেই তাঁর স্ত্রী যোগ দিয়েছেন তৃণমূলে। হুমায়ুন কবীবরের স্ত্রী অনিন্দিতা দাসের তৃণমূলে যোগদান পর্ব যখন প্রেক্ষাপটে, তখন এই প্রাক্তন পুলিশকর্তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য উঠে এল লকেট চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

লকেটের বিস্ফোরক দাবি
এদিকে চন্দননগরের সিপিকে নিয়ে লকেট চট্টোপাধ্যায়ের বিস্ফোরক দাবি ,' সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। গরুপাচারের সঙ্গে জড়িত। পিঠ বাঁচাতেই পদত্যাগ করেছেন', বলে হুমায়ুন কবীর সম্পর্কে বক্তব্য রাখেন লকেট চট্টোপাধ্যায়।

হুমায়ুন কবীর ও কিছু তথ্য
বাংলায় বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছেন মানুষ হিসাবে অনেকেই হুমায়ুন কবীরকে চিনতেন। এদিকে, রাজ্যে বহু বাহুবলীকে
কবজা করা থেকে শুরু করে লকডাউনের সময় তাঁর অধীনে থাকা হুগলি পুলিশের কড়া বন্দোবস্ত অনেকেরই নজর ক়ড়েছে। তবে তবে একটা সময় তাঁর বিরুদ্ধে বিশেষ রাজনৈতিক দলেল হয়ে কাজ করারও অভিযোগ শোনা গিয়েছে। এরপর কখনও ব্যারাকপুর কমিশনারেটে, কযখনও কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার, আবার কখনও চন্দননগরে পুলিশ কমিশনার পদে আসীন হন এই আইপিএস।












Click it and Unblock the Notifications