শহরের পাঁচতারা হোটেলে প্রকাশ জাভড়েকরের সঙ্গে একই মঞ্চে ঋতুপর্ণা থেকে আবীররা! কেন্দ্রীয় অনুষ্ঠান ঘিরে জল্পনা
উপলক্ষ্য ছিল কেন্দ্রীয় ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে আয়োজিত এক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আর তাঁর মন্ত্রকের আমন্ত্রণে শহরের পাঁচতারা হোটেলে টলিউডের একঝাঁক তারকাকে দেখা গেল। যা নিয়ে ভোটের বাংলায় অব্যাহত জল্পনা।

অরিন্দম শীল ও বিজেপি
'বিজেপিতে যোগদান করছি না', এক নামী সংবাদমাধ্যমকে একথা জানিয়েছিলেন টলিউডের অভিনেতা পরিচালক অরিন্দম শীল। এদিকে, সন্ধ্যেবেলায় দেখা গেল, তাঁর সঙ্গে শঙ্কুদেব পণ্ডার 'সোনার বাংলা' নিয়ে 'চায়ে পে চর্চা' হয়েছে। দুজনের একসঙ্গের ছবি প্রকাশ্যে আসে। এরপর অরিন্দম শীলকে দেখা গিয়েছে শহরের পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় কেন্দ্রীয় ফিল্ম ডেবেলপমেন্ট কর্পোরেশনের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে ।যেখানে
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ছাড়াও ছিলেন বাবুল সুপ্রিয়রা।

আবীর , ঋতুপর্ণা ও কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান
শুধু আবীর বা ঋতুপর্ণাই নন, কেন্দ্রীয় সরকারের এই অনুষ্ঠানে দেখা গিয়েছে পাওলি দামকেও। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এখানেই তালিকা থেমে নেই। এই অনুষ্ঠানে তনুশ্রী চক্রবর্তী ছিলেন, দেখা গিয়েছে মমতা শঙ্করকে। এর আগে প্রসেনজিতের সঙ্গে মমতা শঙ্করকে নেতাজির জন্মজয়ন্তী পালনের কেন্দ্রীয় সরাকরের উৎসবে ভিক্টোরিয়াতে মোদীকে স্বাগত জানাতে দেখা গিয়েছে।

চাঁদের হাটে আর কারা?
প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে চূর্ণী গঙ্গোপাধ্যায়, নিসপাল সিং, মহেন্দ্র সোনি, অনীক দত্তদের দেখা যায়। প্রসঙ্গত, অনীক দত্ত যে কতটা বাম মনোভাবাপন্ন তা তাঁর বহু শিল্পসৃষ্টিতে প্রকাশ্যে আসে। এদিকে, টলিউডের এমন তারকারা ছাড়াও বিজেপিতে সদ্য যোগ দেওয়া রুদ্রনীল থেকে যশ, হিরণকেও দেখা যায়।

ছিলেন স্বপন থেকে রূপারা, বাবুল কী জানালেন?
মূলত, এদিনের অনুষ্ঠানে আলোচনা করা হয়, আগামী দিনে বাংলা ফিল্ম জগতকে এগিয়ে নিয়ে যেতে হবে, তা নিয়ে। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্ত, রুপা গঙ্গোপাধ্যায়রা। অনুষ্ঠান শেষে বাবুল সুপ্রিয় শাপ জানান, এটি সরকার অনুষ্ঠান এর সঙ্গে রাজনীতির যোগ নেই।












Click it and Unblock the Notifications