মোদীর ব্রিগেডের আগেই বিজেপিতে দীনেশ ত্রিবেদী, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা

মোদীর ব্রিগেডের আগেই বিজেপিতে দীনেশ ত্রিবেদী, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা

জল্পনার অবসান। অবশেষে বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ দীনেশ ত্রিবেদী। আর কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে বিজেপির কার্যালতে বিজেপিতে যোগ দেওয়ার কথা তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের আগেই ফের তৃণমূল কংগ্রেসের এক হেভিওয়েটের বিজেপিতে যোগদান। আগামিকাল মোদীর ব্রিগেড মঞ্চে দেখা যাবে তাঁকে এমনই খবর শোনা যাচ্ছে।

বিজেপিতে দীনেশ

বিজেপিতে দীনেশ

আজই বিজেপিতে যোগ দেেবন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। দুপুর ১২টা নাগাদ বিজেপিতে যোগ দেওয়ার কথা তাঁর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেবেন তিনি। গত কয়েকদিন ধরেই দীনেশের বিজেপিতে যোগ দানের জল্পনা পারদ চড়ছিল। তাঁদে বিজেপিতে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয় থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা।

মোদীর ব্রিগেডে দীনেশ

মোদীর ব্রিগেডে দীনেশ

বিজেপিতে যোগ দেওয়ার পর রবিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে দেখা যাবে দীনেশকে। প্রসঙ্গত উল্লেখ্য আগামিকাল বিজেপির ব্রিগেডে একের পর এক বড়চমক নিয়ে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য এলাহী আয়োজন চলছে। সমর্থকদের আনতে তিনটি ট্রেন ভাড়া করেছে বিজেপি। তিনটি ট্রেনই আসবে উত্তরবঙ্গ থেকে। ২০ লক্ষ জমায়েেতর টার্গেট নিয়েছে বিজেপি।

তৃণমূল ছাড়লেন দীনেশ

তৃণমূল ছাড়লেন দীনেশ

বাজেট অধিবেশন চালাকালীনই নজির বিহীন ভাবে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সাংসদ দীনেশ ত্রিবেদী। রাজ্য সভার অধিবেশনের মাঝেই দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। দীনেশ অভিযোগ করেছিলেন দলে থেকে দম বন্ধ হয়ে আসছে তাঁর। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েই তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চাইছেন। তারপরেই সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এবং তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন।

টিম পিকের বিরুদ্ধে অভিযোগ

টিম পিকের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূল কংগ্রেস ছাড়ার কারণ হিসেবে টিম পিকের দিকেই আঙুল তুলেছিলেন দীনেশ। তিনি অভিযোগ করেছিলেন দলের রাশ এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। দল চালাচ্ছে একটি কোম্পানি। আরও অনেক বিধায়কের মতোই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ করেই দল ছাড়ার কথা ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী। তারপর থেকই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়ছিল। শেষ পর্যন্ত শনিবারই সেই শুভক্ষণ আসতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+