সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে প্রচারে গিয়ে কি কীর্তি করলেন কল্যাণ! লকেট আনলেন গুরুতর অভিযোগ
সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে প্রচারে গিয়ে কি কীর্তি করলেন কল্যাণ! লকেট আনলেন গুরুতর অভিযোগ
সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে বাঁকুড়ায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে সেখানেই দলের মহিলা বিধায়কের গালে হাত দিয়ে রসিকতা করতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সাংসদকে। ঘটনািটকে অত্যন্ত দৃষ্টি কটু অভিযোগ করার পাশাপাশি অশালীন বলে দাবি করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দলের মহিলা বিধায়কের সঙ্গে প্রকাশ্যে এই ধরনের আচরণকে অশালীন বলে অভিযোগ করেছেন। লকেট নিজে সেই ভিডিও টুইট করেছেন।

কল্যাণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলেরই মহিলা বিধায়কের সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ করেছেন তিনি। নিজের অভিযোগের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডি টুইট করেছেন বিজেপি নেত্রী। লকেট চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাংসদরে এই কীর্তিকে চূড়ান্ত অশোভন এবং দৃষ্টি কটূ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন তিনি দলেরই মহিলা বিধায়কের অসম্মান করছেন।

সায়ন্তিকার প্রচারে কল্যাণের কীর্তি
অভিনেত্রী সায়ন্তিকাকে নিয়ে বাঁকুড়ায় প্রচারে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিক বৈঠক করার সময় দলের মহিলা বিধায়কের গালে হাত দিয়ে রসিকতা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।সঙ্গে সঙ্গে সেই ভিডি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপির পক্ষ থেকে একের পর এক আক্রমণ করা হচ্ছে এই নিয়ে কল্যাণকে।তৃণমূল কংগ্রেসে দলেরই মহিলা নেত্রীর সম্মান থাকে না বলে অভিযোগ করেছেন তাঁরা।

নারী সুরক্ষা নিয়ে সওয়াল
একুশের ভোটে বিজেপি রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে সওয়াল তুলেছেন। রাজ্যে নারী নিরাপত্ত নেই বলে অভিযোগ করেছেন বিজেিপ নেতারা। অন্যদিকে আবার নারী সুরক্ষার দাবি করে দলের মহিলা ব্রিগেডকে নিয়ে পথে নেমে মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় ৫০ জন মহিলা প্রার্থী রেখেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিজেপিকে আক্রমণ করে গুজরাত-উত্তর প্রদেশে নারী সুরক্ষা নিয়ে সওয়াল করেেছন।

বাংলা নিজের মেয়েকে চায়
একুশের ভোটে শাসক দলের স্লোগান বাংলা নিজের মেয়েকে চায়। সেই স্লোগানকে সামনে রেখেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে জেলা জেলায় চলছে ক্যাম্পেন। কন্যাশ্রী, রূপ শ্রী সহ নারী কল্যাণের একাধিক প্রকল্প নিয়ে প্রচার শুরু হয়েছে।এমনকী মহিলাদেরই পরিবারের মাথা করে তৈরি করা হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। একুশের ভোটে মহিলা ভোটাররা বড় ফ্যাক্টর হতে পারে সেকথা মাথায় রেখেই একুশের ভোটে নারী উন্নয়নকে সামনে রেখে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications