একুশের ভোটের আগে দেবশ্রীর হাত ধরে বিজেপিতে 'রাম' অরুণ গোভিল
এদিন বিজেপি প্রকাশ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাকি প্রার্থী তালিকা। যার মধ্যে রয়েছেন মুকুল রায়ের মতো নেতা। এদিকে এই প্রার্থী তালিকা ঘোষণার আগে বিজেপিতে যোগ দেন অভিনেতা অরুণ গোভিল। এরপরই বিজেপি প্রকাশ করে বাকি প্রার্থীদের তালিকা। যা আজকের দিনের আসল আকর্ষণ ছিল।
|
বিজেপিতে 'রাম'
দূরদর্শনের বহুদিনের পরিচিত সিরিয়াল তথা বিশ্বে রেকর্ড সৃষ্টিকারী ধারাবাহিক ' রামায়ণ' এর নায়ক অরুণ গোভিল এদিন বিজেপিতে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত থেকে এদিন অরুণ গোভিন হাতে তুলে নেন পতাকা।

মুকুলের প্রতিপক্ষ কৌশানী
প্রসঙ্গত কৃষ্ণনগর উত্তর থেকে এদিন প্রার্থী হিসাবে ঘোষিত হল মুকুল রায়ের নাম। উল্লেখ্য, রজ্যসভার সাংসদ মুকুল রায়ের ভোটে দাঁড়ানোর ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল। এদিকে তৃণমূলে তাঁর বিরুদ্ধে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়।

বড় চ্যালেঞ্জ ও রুদ্র
দিন ভবানীপুর কেন্দ্র থেকে ভোটে বিজেপির প্রার্থী হয়েছেন রুদ্রনীল। দেখা যাচ্ছে আগেরবারের মতোই এদিন বিজেপির তালিকায় স্টার চমক বর্তমান। সেই জায়গা থেকে হাওড়ার রুদ্রনীল ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতার খাস তালুকে বিজেপির প্রার্থী হওয়ার ঘটনা নিঃসন্জেহে তাৎপর্যপূর্ণ।এই কেন্দ্রে গত লোকসভা ভোটে বিজেপির ভোটব্যাঙ্কের বাড়বাড়ন্ত নজর কাড়ে। এককালে মমতার পুরনো আস্থাভাজন সৈনিক রুদ্র এবার মমতার প্রাক্তন কেন্দ্রে মমতার প্রার্থীর বিরুদ্ধে লড়বেন ভোটে।

টিকিট পেলেন পার্নো , মদনের বিরুদ্ধে কে
এদিন বিজেপি যে প্রার্থী তালিকা ঘোষণা করে, তাতে দেখা যাচ্ছে হাইভোল্টেজ কামারহাটিতে ভোটের লড়াইয়ে মদন মিত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় রয়েছেন। প্রার্থীপদের টিকিট পেয়েছেন পার্ণো মিত্রও। বহুদিন ধরে গুঞ্জন ছিল যে পার্নোর সঙ্গে দলের সম্পর্ক ভালো নেই। তবে সেই গুঞ্জন নস্যাৎ করেই এদিন এই প্রার্থীপদের খবর আসে।

অরুণ গোভিল যা বললেন
এদিকে বিজেপিতে যোগ দিয়ে অরুণ গোভিল বলেন , দল তাঁকে যে দায়িত্ব দেবে যেভাবে দেবে তা করতে তিনি রাজি। তাঁর কাছে প্রশ্ন ছিল যে ২০২১ নির্বাচনের আগেই কেন তিনি বিজেপিতে যোগ দিলেন? জবাবে তিনি বলেন, সমস্ত কিছুরই একটা সঠিক সময় আছে। আর তার জেরেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন এখন
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications