চমকের পর চমক! মিঠুনের পর মোদীর ব্রিগেডে থাকবেন বলিউডের আরও এক সুপার স্টার

চমকের পর চমক! মিঠুনের পর মোদীর ব্রিগেডে থাকবেন বলিউডের আরও এক সুপার স্টার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে থাকবেন বলিউড সুপার স্টার অক্ষয় কুমার। এমনই খবর মিলেছে বিজেপি সূত্রে। বিজেপির পক্ষ থেকে অক্ষয় কুমারের কাছে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধ গ্রহণ করেছেন অক্ষয় কুমার। এমনই খবর পাওয়া গিয়েছে বিজেপি সূত্রে। আগামিকাল মোদীর ব্রিগেডে উপস্থিত থাকবেন অক্ষয় কুমার এমনই জানা গিয়েছে। এদিকে আবার প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে রবিবারের ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তীও।

মোদীর ব্রিগেডে অক্ষয় কুমার

মোদীর ব্রিগেডে অক্ষয় কুমার

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বিজেপির তরফ থেকে নাকি বলিউড সপারস্টারের কাছে অনুরোধ পাঠানো হয়েছিল। সূত্রের খবর সেই অনুরোধ গ্রহণ করেছেন অভিনেতা। মোদীর সঙ্গে সুসম্পর্কের কারণেই অক্ষয়ের এই সম্মতি বলে মনে করছে রাজনৈতিক মহল। রবিবার কলকাতায় মোদীর ব্রিগেড সমাবেশে দেখা যাবে বলিউড সুপার স্টার অক্ষয় কুমারকে। কলকাতার সঙ্গে অক্ষয় কুমারের পুরনো যোগ রয়েছে। কর্মজীবনের শুরুতে কলকাতায় চাকরি করতে তিনি।

মোদীর ব্রিগেডে মিঠুন

মোদীর ব্রিগেডে মিঠুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে থাকছেন বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাংলার মানুষের অত্যন্ত কাছের এই অভিনেতা। তার উপস্থিতিতে বাংলার মানুষের মন জয় করা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মূলত বাংলার জনপ্রিত অভিনেতাদের মঞ্চে রেখে আম জনতার মন জয়ের জন্যই বিজেপির এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক সপ্তাহ আগে আরএসএস সুপ্রিমো মোহন ভাগবতের সঙ্গে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। সেসময় বিজেপিতে যোগ দানের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তিনি।

মোদীর ব্রিগেডের এলাহি আয়োজন

মোদীর ব্রিগেডের এলাহি আয়োজন

রবিবারে মোদীর ব্রিগেডের জন্য এলাহি আয়োজন করছে বিজেপি। তিনটি স্টেজ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের পাশে তৈরি করা হয়েছে আরও ২টি মঞ্চ। তিনটি বিশেষ ট্রেনে আনা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। উত্তরবঙ্গের তিন জায়গা থেকে আসছে তিনটি ট্রেন। তার জন্য মোটাটাকা ভাড়া দিতে হচ্ছে বিজেপিকে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ভিড় এড়াতে তিনটি ট্রেন ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করেছে বিজেপি।

মোদীর ব্রিগেডে কী প্রসেনজিৎ, সৌরভ

মোদীর ব্রিগেডে কী প্রসেনজিৎ, সৌরভ

শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে দেখা যাবে টলিউডের মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।কয়েকদিন আগে তাঁর বাড়িতে দেখা গিয়েছিল এক বিজেপি নেতাকে। অভিনেতাকে অমিত শাহের উপর লেখা একটি বই উপহার দিয়েছিলেন তাঁরা। তারপরেই প্রসেনজিতের বিজেপিতে যোগ দানের জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে মোদীর ব্রিগেডে। কিন্তু তা নিয়ে কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+