হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার খবর জানেন, অনাহারে মৃত্যুর খবর রাখেন না, দাসপুরের সভা থেকে মোদীকে নিশানা অভিষেকের

হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার খবর জানেন, অনাহারে মৃত্যুর খবর রাখেন না, দাসপুরের সভা থেকে মোদীকে নিশানা অভিষেকের

হোয়াটসঅ্যাপ, ফেসবুক বন্ধ রাখার খবর রাখেন, কিন্তু অনাহারে মৃত্যুর খবর রাখেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তীব্র আক্রমণে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের ভোটে মমতার থেকেও বেশি অভিষেককে টার্গেট করেছে বিজেপি। তোলাবাজ ভাইপো বলে একের পর এক বিজেপি নেতারা আক্রমণ শানিয়েছেন। অভিষেকের বাড়িতে সিবিআই হানা দিয়েছে।

মোদীকে নিশানা অভিষেকের

মোদীকে নিশানা অভিষেকের

দাসপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন মোদী হোয়াটসঅ্যাপ বন্ধ থাকার খবর রাখেন, কিন্তু অনাহারে মৃত্যুর খবর রাখেন না। দাসপুরের সভা থেকে সরাসরি নরেন্দ্র মোদীর নাম করে একের পর এক আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। গুজরাত,উত্তর প্রদেশকে যাঁরা সোনার গড়তে পারছেন না তাঁরা সোনার বাংলা গড়তে চাইছে। সোনার বাংলা গড়তে ৫ বছর সময় চাইছে বিেজপি। ৫০ বছরেও বাংলার জন্য কিছু করতে পারবে না মোদী সরকার। এমনই অভিযোগ করেছেন শুভেন্দু।

বিজেপির বাঁশ হবে দাসপুর

বিজেপির বাঁশ হবে দাসপুর

দাসপুরের বাসিন্দাদের বিজেপিকে বাংলা থেকে তাড়ানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বাংলা থেকে বহিরাগতদের তাড়িয়ে ছাড়ব। এটাই আমার জেদ। বিজেিপ বাংলায় ডবল ইঞ্জিন সরকার গড়ার কথা বসছে। অমিত শাহদের নিশানা করে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির নেতাদের কাগজ,টেলিপ্রম্পটার ছাড়া ২ মিনিট বাংলায় কথা বলার চ্যালেঞ্জ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুর যে বিজেপির বাঁশ হতে চলেছে সেটা প্রমাণ করে দেখানোর আহ্বান জানিয়েছেন অভিষেক।

চুরির ছক কষছে বিজেপি

চুরির ছক কষছে বিজেপি

দাসপুরের সভা থেকে বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ডবল ইঞ্জিন সরকার মানে চুরি করার সরকার। চুরি করতে আরও সুবিধা হয়। ইডি, সিবিআই সবই নিজের। তাই চুরি করতে সুবিধা হয়। বিজেপির সভায় লোক হচ্ছে না। ঝাড়গ্রামে বিজেপি ঝাড় খেয়েছে বলে কটাক্ষ করেছেন অভিষেক। প্রসঙ্গত উল্লেখ্য অমিত শাহের ঝাড়গ্রামে সভা করতে যাওয়ার কথা থাকলেও সেখানে তিনি যেতে পারেননি। অভিষেক অভিযোগ করেছেন সেখানে লোক হয়নি তাই অমিত শাহ সভা করতে যাননি।

মমতাকে চায় বাংলায়

মমতাকে চায় বাংলায়

পাহাড় েথকে সাগর বাংলা নিজের মেয়েকে চায়। দাসপুরের সভা েথকে ফের স্লোগান তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য বাংলা নিজের েময়েকে চায় এবার তৃণমূলের নির্বাচনী স্লোগান। সেই স্লোগানকে সামনে রেখেই এগোচ্ছে শাসক দল।২ তারিখ ফল ঘোষণা হবে। পদ্মফুল চোখে সরষে ফুল দেখবে। দাসপুরের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+