শুধু নেতা হলেই হবে না, ভিড় টানবে এমন বক্তা চাই, সুবক্তা তৈরির প্রশিক্ষণ শুরু করল বঙ্গ বিজেপি

শুধু নেতা হলেই হবে না, ভিড় টানবে এমন বক্তা চাই, সুবক্তা তৈরির প্রশিক্ষণ শুরু করল বঙ্গ বিজেপি

শুধু মোদী, শাহ, নাড্ডার উপর ভর করে ভোট হবে না। বঙ্গের নেতাদেরও দক্ষ করে তুলতে নতুন কর্মসূচি শুরু করল বঙ্গ বিজেপি। সুবক্তা তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে জেলা জেলায়। জেলা থেকে শহর, পঞ্চায়েত এলাকা থেকে পুর এলাকা কোথায় কেমন বক্তব্য রাখা উচিত তা শেখানো হচ্ছে বিজেপি নেতাদের। এলাকা ভিত্তির বক্তব্যে কেমন হেরফের হবে সব কিছু খুঁটিনাটি বুঝিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।

 প্রচারে মুখ মোদী-শাহ

প্রচারে মুখ মোদী-শাহ

বিজেপির প্রচারে রাজ্যের অলিতে গলিতে ঘুরে বেরাচ্ছেন অমিত শাহ-জেপি নাড্ডারা। মোদীও পিছিয়ে নেই। সুযোগ পেলেই একের পর এক সভা করে ফেলছে। ভোট ঘোষণার পরেও অমিত শাহ -মোদীর ৭০ থেকে ৮০টি সভা করার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়েছে বঙ্গ বিজেপি। কিন্তু শুধু মোদী-শাহকে দিয়ে বঙ্গের ভোট জয় কি সম্ভব। এই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে।

 সুবক্তা চাই

সুবক্তা চাই

বঙ্গের মানুষের মন জয় করবে। এমন ভাষণ দিতে হবে। তার জন্য হেভিওয়েটের প্রয়োজন নেই সুবক্তা হলেই হবে। যার বক্তব্য শুনে ভিড় জমে যাবে সভায় এমন লোক তৈরি করতে হবে। ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। সুবক্তা তৈরির প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে। দুর্গাপুরে শুরু হয়ে গিয়েছে সুবক্তা তৈরির প্রশিক্ষণ শিবির।পথ সভা গুলিকে কীভাবে বক্তব্য রাখলে ভিড় জমতে পারে তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নেতাদের।

 শব্দ চয়নে জোর

শব্দ চয়নে জোর

নেতাদের বক্তৃতার সময় প্রতিটি শব্দ চয়ন যেন কৌশলী হয়। তাতে যেন মানুেষর মনে কথা ধরে নেওয়ার ক্ষমতা থাকে। কোনও কটূ শব্দের প্রয়োগ নয়। কোন এলাকার মানুষ কেমন কথা শুনতে চান। সেটা বুঝেই বক্তব্য রাখতে হবে নেতাদের। সেকারণে বাঁকুড়া, বর্ধমান জেলার বিধানসভা কেন্দ্রের নেতাদের বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে গেরুয়া শিবির।

 প্রার্থী ঘোষণা কবে

প্রার্থী ঘোষণা কবে

আজই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে যাচ্ছেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়রা। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন তাঁরা। তারপরেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সম্ভাব্য কয়েকজনের নাম ইতিমধ্যেই শোনা যাচ্ছে। তার মধ্যে রয়েছেন শুভেন্দপ অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, শীলভদ্র দত্ত, দিলীপ ঘোষ নিজে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+