রাজ্যে করোনার দৈনিক মৃত্যুর গ্রাফ ভয় ধরাচ্ছে, যদিও গতকালের চেয়ে সংক্রমণ সামান্য কমেছে

রাজ্যে করোনার দৈনিক মৃত্যুর গ্রাফ ভয় ধরাচ্ছে, যদিও গতকালের চেয়ে সংক্রমণ সামান্য কমেছে

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ কমলেও ভয় ধরাচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে মারা গিয়েছেন দ্বিগুণের বেশি লোক। দৈনিক সংক্রমণ ৮০০ থেকে নেমে ৭৯৩-এ পৌঁছেছে। কিন্তু ভাবিয়ে তুলেছে মৃত্যুর হার। ১.১৯ শতাংশ মৃত্যুর হার বাংলায়।

উত্তর ২৪ পরগনার সঙ্গে পাল্লা দিচ্ছে দার্জিলিং

উত্তর ২৪ পরগনার সঙ্গে পাল্লা দিচ্ছে দার্জিলিং

সংক্রমণে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। তার সঙ্গে সমান ভাবে পাল্লা দিচ্ছে উত্তরের দার্জিলিং। তবে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়েছে আলিপুরদুয়ারে। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৪ জন। কিন্তু অ্যাক্টিভ রোগী ১৩ জন। দার্জিলিঙে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত ৮১ জন। তার আগে অবশ্য উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৯২ জন। কলকাতায় ৫৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন।

মৃত্যু দ্বিগুণের বেশি

মৃত্যু দ্বিগুণের বেশি

দৈনিক করোনা গ্রাফ সন্তোষজনক ভাবে কমলেও করোনায় মৃত্যুর গ্রাফ কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে মারা গিয়েছেন ১৩ জন। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। অর্থাৎ ৪ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুর গ্রাফে এগিয়ে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় এখানে ৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৩ জন। হাওড়ায় ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও জলপাইগুড়িতে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১জন করে করোনা রোগী।

বাড়ছে মৃত্যুর হার

বাড়ছে মৃত্যুর হার

গোটা দেশে করোনা সংক্রমণে মৃত্যুর হার ভাবিয়ে তুলেছে। হঠাৎ করে ৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে দেশের দৈনিক করোনায় মৃত্যু। এদিকে আইসিএমআরের সেরো সার্ভে বলছে দেশের ৬৭ শতাংশ মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু ৪০ শতাংশ মানুষকে নিয়ে এখনও চিন্তা রয়েছে।

ভ্যাকসিন সংকট

ভ্যাকসিন সংকট

এখনও দেশে ভ্যাকসিন সংকট রয়েছে। দীর্ঘ লাইন দিয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও সংসদে প্রধানমন্ত্রী দাবি করেছেন কোথাও কোনও ভ্যাকসিন সংকট নেই। কংগ্রেস অকারণে ভ্যাকসিন সংকট নিয়ে অপপ্রচার চালাচ্ছে।এমনকী সংসদে দাবি করা হয়েছে দেশে অক্সিজেনের অভাবে কোনও করোনা রোগীর মৃত্যু হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+