বাংলা থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত, জানিয়ে দিল আবহাওয়া দফতর
ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত
কার্যত বিদায় নিতে চলেছে শীত। বৃহস্পতিবার শীতের বিদায়ের প্রস্তুতির কথাই শোনাল হাওয়া অফিস।
আলিপুর হাওয়া দত্ত সূত্রের খবর, এবার থেকে আস্তে আস্তে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে শীত।

দিনের বেলায় উধাও হবে শীত, লাগবে গরম। সকাল আর সন্ধ্যেতে হালকা শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।পাশাপাশি, এদিন আলিপুর আবহাওয়া দপ্তরের ডিডিজিএম সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, এসময় উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে তিনি জানান। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এ বাড়ি থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয় হাওয়া অফিসের তরফে।
এবং এ সময় শুক্র-শনিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা। খুবই হালকা বৃষ্টি। আকাশ থাকবে মেঘলা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে গোটা দক্ষিণবঙ্গে। রাতের দিকেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। সব মিলিয়ে নতুন বছরে ফিকে শীত প্রস্তুতি নিচ্ছে বিদায় নেওয়ার।












Click it and Unblock the Notifications