বাংলায় রোদের তেজ কি আরও বাড়তে চলেছে! এপ্রিলের প্রথম সপ্তাহে কোন পথে আবহাওয়া

বৃহস্পতিবার রাতে রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা ঝড়বৃষ্টি হয়েছে। তবে তাতেও গরমের অস্বস্তি সেভাবে কাটেনি। একদিকে করোনার দংশন অন্যদিকে আবহাওয়ার জেরে অস্বস্তি, সবমিলিয়ে বাংলা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই সুখে নেই! একনজরে দেখে নেওয়া যাক, রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে।

রোদের তেজ বাড়বে!

রোদের তেজ বাড়বে!

সপ্তাহান্তের আগেই শুক্রবার রোদের তেজ থাকবে চড়া। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এদিনের গোটা দিনই রোদের তেজ ক্রমেই বাড়বে। ফলে বৃষ্টির দাপট সেভাবে থাকবে না বললেই চলে।

গরমের গতিপ্রকৃতি কোনদিকে?

গরমের গতিপ্রকৃতি কোনদিকে?

এদিকে, গরমের জেরে বাংলায় যখন অস্বস্তি শুরু তখন আবহাওয়াবিদরা বলছেন, এপ্রিল -মেতে গরমের পরিমাণ আরও বাড়ছে। আগেই পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ থেকে মে পর্যন্ত স্বাভাবিকের থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর করোনার আবহে গরম সেই পূর্বাভাস অনুযায়ীই বেড়ে চলেছে।

 শহরের তাপমাত্রা কোন পথে?

শহরের তাপমাত্রা কোন পথে?

গতকালকের মতোই এদিনও কলকাতা শহরের তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশেই ঘুরবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলায় এই সপ্তাহ থেকেই বেশ গরম পড়বে।

বিকেলের দিকে দমকা হাওয়া!

বিকেলের দিকে দমকা হাওয়া!

বিকেলের দিকে এদিন দমকা হাওয়া কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে। বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস না থাকলেও, হালকা হাওয়া বহু জায়গাতেই বয়ে যেতে পারে। এর আগে,আবহাওয়া দপ্তর সূত্র খবর ছিল জোড়া ঘূর্ণাবর্তের জেরে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা বেড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ঝোড়ো হাওয়া ও তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা গতকাল জানিয়েছিল হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+