বঙ্গোপসাগর পার করে আসছে বর্ষা, এরই মাঝে তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার রিপোর্ট কী বলছে
কেরলের পথে বর্ষা পদার্পণ করেছে ভারতে। ইতিমধ্যেই কেরলে বর্ষার আগমনে দক্ষিণাংশ বরাবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আইএমডির তরফে এই রিপোর্ট পেশ করার পাশাপাশি জানানো হয়েছে, কেরল ও কর্ণাটকে র বিস্তীর্ণ এলাকার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে তাপপ্রবাহ নিয়ে বড় বার্তা দিল আইএমডি।

দিল্লি দিয়ে বয়ে যায়নি একটিও তাপপ্রবাহ!
এদিন আইএমডির তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দিল্লির ওপর দিয়ে বয়ে যায়নি, একটিও তাপপ্রবাহ এবছরের গরমে। আগামী সপ্তাহে রাজধানীতে আরও এক ক্ষেপ বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে সঙ্গেই আইএমডি জানিয়েছে রাজধানীতে আর কোনও তাপপ্রবাহের সেরকম পূর্বভাস নেই। যা এই ঐতিহাসিক শহরের রেকর্ডে এই প্রথম ঘটছে গরমকালে। ঘটনা হতবাক করেছে অনেককেই।

উত্তরবঙ্গে বৃষ্টির ছবি
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও ঝোড়ে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
এদিকে, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগানায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে।

এবার উত্তরের দিকে এগোচ্ছে মৌসুমী বায়ু
এদিকে, জানা গিয়েছে, কেরলের দক্ষিণ উপকূল থেকে উত্তরের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে মৌসুমী বায়ু। ইতিমধ্যেই আরব সাগরের দক্ষিণের অংশ, দক্ষিণ তামিলনাড়ু, কেরলের আরও বেশ কিছু জায়গা, লাক্ষাদ্বীপে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। জানা গিয়েছে, দক্ষিণ পশ্চিম হাওয়ার জেরে আগামী পাঁচদিন উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
বালুরঘাট ২৭.৬
বাঁকুড়া ২৭.২
ব্যারাকপুর ২৮.৮
বর্ধমান ২৬.৪
দার্জিলিং ১২.২
কলকাতা ২৯.০
কৃষ্ণনগর ২৭.৪
পুরুলিয়া ২৪.৯
শ্রীনিকেতন ২৭.৬












Click it and Unblock the Notifications