ডিসেম্বরের মুখেও শীতের ছিটেফোঁটা নেই শহরে! আবহাওয়ার রিপোর্টে কোন ইঙ্গিত
আর মাঝে মাত্র ১ দিন বাকি ডিসেম্বর আসতে। তার আগে শহরে নেই শীতের আমেজ। তাপমাত্রার পারদ একবারও জানান দিচ্ছেনা যে কল্লোলিনী তিলোত্তমা আর কয়েকদিন বাদেই পৌষের পিঠেপুলি খেতে চলেছে! ফলে প্রশ্ন স্বভাবতই থেকে যাচ্ছে যে রাজ্যে ঠান্ডা করে পড়বে? আর এর জবাব এবার উঠে এলো আবহাওয়া দফতরের কাছ থেকে।

পশ্চিমী ঝঞ্ঝার ফলে ঠান্ডা আটকে রয়েছে!
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে,পশ্চিমী ঝঞ্ঝার ফলে এখনও বাংলায় ঠান্ডা আসতে পারছে না বাংলায়। উল্লেখ্য, যে শহর নভম্বরের শেষে হালকা উলের সোয়েটারে গা ঢাকে, সেই শহরের বাসিন্দারা এবছর সুতির জামাতেই নভেম্বর শেষ সপ্তাহ কাটিয়ে দিচ্ছেন। আর এসবরে করাণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য শীতের আটকে থাকা।

উত্তরবঙ্গে কুয়াশা থাকবে !
আবহাওয়ার রিপোর্ট বলছে, উত্তরবঙ্গে অব্যাহত থাকবে কুয়াশার দাপট। এদিকে, পাকিস্তান -আফগানিস্তান বায়ুমণ্ডলে একটি নতুন পশ্চিমী ঝঞ্জার জন্ম হওয়ায় শীত আপাতত শহর কলকাতায় অধরা। মনে করা হচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দেখা পাওয়া যাবেনা শীতের দাপটের।

শুক্রবার শহরের তাপমাত্রা কত
শুক্রবার শহর কলকাতার তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ডিগ্রি বেশি।

বৃষ্টির সম্ভবনা কি থাকছে?
বৃষ্টির সম্ভবনা আগামী কয়েকদিন নেই বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শীতের মুখে বাংলায় উর্ধ্বমুখী পারদ খানিকটা চিন্তায় ফেলেছে বাঙালিকে।
-
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১











Click it and Unblock the Notifications