Weather Update: উত্তরবঙ্গে এখনও লাল সতর্কতা! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট আবহাওয়া দফতরের
Weather Update: রবিবারও উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি একইরকম। তিন জেলায় লাল সতর্কতা আর দুই জেলায় কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া এদিনও চলছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে চলেছে।

- উত্তরবঙ্গে লাল সতর্কতা
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়, সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া ওই একই সময়ে দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে মৌসুমী বায়ুর দক্ষিণে অগ্রসর হওয়ার পূর্বাভাস নেই। যে কারণে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার ওবৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বৃষ্টি কিছু হ্রাস পেতে পারে। ওই সময় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবেশি একই পরিস্থিতি তৈরি হতে পারে। তারপর থেকে শনিবার পর্যন্ত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিনের পাশাপাশি সোমবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান তাপপ্রবাহ চলছে। এছাড়া এই সময়ের মধ্যে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও বীরভূমে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। আগামী পাঁচদিন সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- দক্ষিণবঙ্গে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা(ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪১.১) | ২৬.৭ (২৯.৫) |
| বহরমপুর | (৩৮) | ২৭.২ (২৭.৪) |
| বাঁকুড়া | (৪২.৬) | ২১.৯ (২৭.৮) |
| বর্ধমান | (৩৮) | ২৫ (২৭) |
| কোচবিহার | (২৭) | ২৪.৬ (২৫.৫) |
| দার্জিলিং | (১৯.৫) | ১৭ (১৬.৫) |
| কালিম্পং | (২৩) | ২৪.৬ (২০.৫) |
| দিঘা | (৩৫.৯) | ২৭.৪ (২৯.৫) |
| কলকাতা | (৩৬.৬) | ২৯.৩ (৩০.২) |
| দমদম | ( ৩৭.৬) | ২৯.২ (২৯.৭ ) |
| কৃষ্ণনগর | (৩৮) | ২৮.৬ ( ২৮.৪) |
| মালদহ | (৩৭) | ২৭.৯ (২৭.৮) |
| মেদিনীপুর | (৪১.৪) | ২৯.১ (২৯.৩) |
| পুরুলিয়া | --------- | ২৬.৯ (২৯.৫) |
| পানাগড় | (৪১.৭) | ২৮.৩ (৩০) |
| শ্রীনিকেতন | (৪০.২) | ২৫.৬ (২৭.৬) |
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications