Weather Update: ভিজল কয়েকটি জেলা, রবিবার সকালে কলকাতার আকাশে মেঘের ঘনঘটা

প্রচণ্ড গরম থেকে কিছিুটা হলেও রেহাই পেল কয়েকটি জেলা। রবিবার সকালে হালকা বৃষ্টিতে ভিজেছে বেশ কয়েকটি জেলা। তবে কলকাতায় বৃষ্টির দেখা নেই। কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ আর হাওয়া বইছে। তাতে কিছুটা হলেও রেহাই মিলেছে গরম থেকে।

এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহে জেরবার দশা হয়েছিল গোটা রাজ্যের। উত্তরবঙ্গের তাপমাত্রা তেমন না বাড়লেও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমের জেলা গুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এতোটাই তীব্র গরম পড়েছে। এই তাপপ্রবাহের রেশ জুন মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Weather Update

তারমধ্যেই রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। শনিবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছিল। সন্ধেবেলা থেকে হাওয়া দিতে শুরু করে। তাতে কিছুটা হলেও অসহনীয় গরম থেকে রেহাই পেয়েছেন সকলে। নইলে সকাল ১০টার পরে আর কেউ বাইরে বেরোতে চাইছিলেন না। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল।

রবিবার সকালে হঠাৎ করে আবহাওয়াটা বদলে গিয়েছে। কলকাতা শহরে বৃষ্টি না হলেও সকাল থেকে মেঘলা আকাশ তার সঙ্গে বইছে হাওয়া। তার জেরে গরমের দাপট অনেকটাই কমেছে কলকাতা শহরে। অনেকটাই নেমেছে তাপমাত্রা। আগেই আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল বৃষ্টির। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

রাজ্যের সাত জেলায় রবি এবং সোমবার কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে আজ এবং আগামীকাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাস্প প্রবেশ করায় এই ঝড়-বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস।

রবি এবং সোমবার ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। কলকাতায় তাপমাত্রা কিছুটা হলেও কমেছে গতকাল রাত থেকে। রবিবার সকালে শহরবাসীর ঘুম ভেঙেছে আকাশ ভরা কালো মেঘ নিয়ে। তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কিন্তু এখনও বৃষ্টি শুরু হয়নি কোথাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+