দোলের দিন কলকাতায় রোদ নাকি মেঘের দাপট বাড়বে! আবহাওয়ার খবর একনজরে

বসন্তের শেষলগ্নে গত কয়েকদিন ধরেই রোদ বৃষ্টির খেলা দেখেছে গোটা বাংলা। দোলের আগে শহর জুড়ে অকাল শ্রাবণ এনে, ব্যাপক ঝড় বৃষ্টির তোলপাড়ও ফেলে দিয়েছিল আবহাওয়া। আর এবার 'সবার রঙে রঙ' মেশানোর দিনে কলকাতা সহ বাংলার আবহাওয়ার পূর্বাভাস কী বলছে? দেখে নেওয়া যাক।

বসন্ত উৎসবে মেঘ নাকি রোদের দাপট?

বসন্ত উৎসবে মেঘ নাকি রোদের দাপট?

গালে আবির.. তুমুল নাচ, উচ্ছ্বাসে ভরা মেজাজ আর প্রবল রোদের দাপট, .. এমন অবস্থায় যেন গলা শুকিয়ে আসছে... এই ছবি কার্যত প্রতিবারের দোল উৎসবেই দেখা যায়। আর এবারেও তার অন্যথা হতে দিচ্ছে না বাংলার আবহাওয়া। আজকের গোটা দিনেই মেঘ সরিয়ে রোদের দাপট থাকবে বলেই জানা গিয়েছে।

 দোল কাটলেও হোলির আবহাওয়া কেমন থাকবে?

দোল কাটলেও হোলির আবহাওয়া কেমন থাকবে?

দোল কেটে গেলেও, হোলিতে আদৌ কি রোদ ঝলমলে দিন থাকবে?এই জল্পনা কমিয়ে আবহাওয়ার রিপোর্ট বলে দিয়েছে, দোল ও হোলি দুটি দিনেই রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। হোলি পড়েছে মঙ্গলবার। সেদিনও রোদের দাপট একই রকম হবে।

বৃষ্টির সম্ভাবনা কি আছে?

বৃষ্টির সম্ভাবনা কি আছে?


আচমকা খুব একটা বড় পরিবর্তন আবহাওয়ায় না হলে, বৃষ্টির সম্ভাবনা বাংলায় থাকবে না। এমনই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২-১ দিন তাপমাত্রাও খুব একটা বেশি বাড়বে না, বলে জানানো হয়েছে। তবে কয়েকদিন বাদ থেকে আসছে গরম। চড়বে তাপমাত্রার পারদ।

 তাপমাত্রার গতিবিধি

তাপমাত্রার গতিবিধি

তাপমাত্রার গতিবিধি বলছে, সোমবারের তাপমাত্রা রয়েছে ১৯.৫ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। এর আগে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ডিগ্রি ছিল। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+