সাগরে ফের নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা

সাগরে ফের নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা

বৃহস্পতিবার সকাল থেকে ঝলমলে আকাশ (weather)। রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ওঠা নামা করছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকালের দিকে ঠাণ্ডার আমেজ থাকলেও, বেলা বাড়তেই কিছু গরম অনুভূত হয়েছে।

তাপমাত্রা উঠছে, নামছে

তাপমাত্রা উঠছে, নামছে

আন্দামান, নিকোবরের বেশির ভাগ জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। তবে ভারতের অন্য জায়গায় আবহাওয়া মোটামুটি শুকনো। এদিন সিকিম এবং পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কমে গিয়েছে। অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার কোনও কোনও জায়গায় তাপমাত্রা বেড়েছে। তবে কোনও জায়গাতেই আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হয়নি।

বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ

বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ

বুধবারের উত্তর তামিলনাড়ু উপকূলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত এখন উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ উপকূল অন্ধ্র প্রদেশের মধ্যে অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.৬ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন দুপুরে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৩ দিন অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ শুক্রবার ও শনিবার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কোনও জেলাতেই। তবে রবিবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২০.১
বালুরঘাট ২০.৪
বাঁকুড়া ২০.২
ব্যারাকপুর ১৯.৬
বহরমপুর ২৩.৬
বর্ধমান ২২.৬
ক্যানিং ২৩.৪
কোচবিহার ১৮.৬
দার্জিলিং ১২
দিঘা ২০
কলকাতা ২২.৮
মালদহ ২৩.৮
পুরুলিয়া ১৬.৪
শিলিগুড়ি ১৬.৩
শ্রীনিকেতন ২০.৫

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+