ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘলা আকাশ, আগামী ২৪ ঘন্টায় বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সকালে দেওয়া আবহাওয়া দফতরের (weather office) তরফে পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন কলকাতার স

সকালে দেওয়া আবহাওয়া দফতরের (weather office) তরফে পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দু-একটি জায়গায়। নালদহ, কালিম্পং, দার্জিলিং-এ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী ২-৩ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই তিন জেলার জন্য প্রবল ঝড়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। ২৬ মে-র জন্য জারি করা হয়েছে লাল সতর্কতা। বলা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি প্রবল বৃষ্টিপাত হবে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদে। আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস

ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস

ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস। আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ইয়াস উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ২৬ মে ভোর নাগাদ পৌঁছবে। এদিন সকালের আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিনে বলা হয়েছে, এদিন ভোর রাত আড়াইটে নাগাদ ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল পারাদীপ থেকে ৩৬০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে, বালাসোর থেকে ৪৬০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব, দিঘা থেকে ৪৫০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৮০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৩.৮ (২৬.৭)
বালুরঘাট ২৭.৬ (২৭.৮)
বাঁকুড়া ২৫.৫ (২৬.৬)
ব্যারাকপুর ২৫.৪ (২৭.৬)
বহরমপুর ২৫ (২৬.৪)
বর্ধমান ২৫ (২৬.৪)
ক্যানিং ২৬.৬ (২৬)
কোচবিহার ২৪.১ (২৬.৯)
দার্জিলিং ১২ (১৩.৩)
দিঘা ২৩.৯ (২৫.২)
কলকাতা ২৫.৫ (২৬.৩)
মালদহ ২৪.৯ (২৯.৩)
পানাগড় ২৪.৯ (২৬.৭)
পুরুলিয়া ২৪.৫ (২৪.৫)
শিলিগুড়ি ২৫ (২৪.৬)
শ্রীনিকেতন ২৩.৭ (২৭.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+