ধেয়ে আসছে কালবৈশাখী, একনজরে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস
বুধবার রাতের ঝড়বৃষ্টির (kalbaishakhi) পরে এদিন সকাল থেকে আবহাওয়া (weather) ছিল পরিষ্কার। বেলা বাড়লেও অন্যদিনের থেকে তাপমাত্রা ছিল কম। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের থেকে প্রায় ৫ ডিগ্রি কম। আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

তাপপ্রবাহের বার্তা নেই
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন দেশের কোথাও কোনও তাপপ্রবাহের বার্তা নেই। তবে পশ্চিমী হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঝড়বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ তামিলনাড়ুওর ওপরে ঘূর্ণাবর্তের কারণে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায়, দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিনদিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৫.৪ (৪১.২ )
বালুরঘাট ৩৩.৮ (৩৪.৮)
বাঁকুড়া ৩৩.৩ ( ৪১.১)
ব্যারাকপুর (৩৭)
বহরমপুর ৩৬.৬ (৩৪ )
বর্ধমান ৩৫ (৪০)
ক্যানিং ৩৪ (৩৯.৪)
কোচবিহার ২৯.৬ ( ৩১.৩)
দার্জিলিং ১৫.২ (২০)
দিঘা ৩২.৪ (৩৫)
কলকাতা ৩০.৯ (৩৫.৭)
মালদহ ৩৩.৩ (৩৫)
পানাগড় (৩৯.২)
পুরুলিয়া ৩৩.৭ (৪০.৭)
শিলিগুড়ি (৩২.১)
শ্রীনিকেতন ৩১.৬ (৩৮.৪ )
নির্বাচনের দফা কমাতে ফের চিঠি, কমিশনকে তিন যুক্তি তৃণমূলের
জীবনসঙ্গী খুঁজছেন? বাঙ্গালী ম্যাট্রিমনি - নিবন্ধন নিখরচায়!


Click it and Unblock the Notifications
