বঙ্গোপসাগরে ২ নিম্নচাপ, সপ্তাহান্তে বৃষ্টি দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা
বঙ্গোপসাগরে (bay of bengal) দুই নিম্নচাপ। সপ্তাহ শেষে যার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে। হতে পারে বৃষ্টি(rain)। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়
বঙ্গোপসাগরে (bay of bengal) দুই নিম্নচাপ। সপ্তাহ শেষে যার প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে। হতে পারে বৃষ্টি(rain)। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

বঙ্গোপসাগরে ২ নিম্নচাপ নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গের পশ্চিমবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এছাড়াও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে অন্ধ্র ও ওড়িশা উপকূলে বৃষ্টির সম্ভাবনা। প্রভাব পড়তে চলেছে এই রাজ্যেও। অন্যদিকে আন্দামান সাগরেও নিম্নচাপ তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে কয়েকটি জেলা, যেমন দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বুধবারে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের পাশাপাশি বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৮
বালুরঘাট ২৪.৮
বাঁকুড়া ২৬
ব্যারাকপুর ২৬.২
বহরমপুর ২৫.৮
বর্ধমান ২৫
ক্যানিং ২৫.৬
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৫.২
কলকাতা ২৬.২
মালদহ ২৭
পুরুলিয়া ২৪.৪
শিলিগুড়ি ২৪.৬
শ্রীনিকেতন ২৫.৮












Click it and Unblock the Notifications