বিকেলের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা! রেহাই নেই উত্তরবঙ্গেরও, পূর্বাভাস হাওয়া অফিসের
বিকেলের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত পশ্চিমের জেলাগুলিতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
বিকেলের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত পশ্চিমের জেলাগুলিতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু
ক্রমশ সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরব সাগর ও বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৪ ঘন্টায় তা বিস্তার লাভ করবে। তবে স্বাভাবিক নিয়মেই কেরলে আগে বর্ষা আসতে চলেছে। এবছরে পয়লা জুন, নির্ধারিত সময়েই কেরলে বর্ষা ঢুকবে বলে অনুমান আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের সবকটি জেলাতেই শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয় যেতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলার কোনও না কোনও জায়গায় সপ্তাহের শুরুতে হাল্কা বৃষ্টি হতে পারে । আগামী মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী ২-৩ তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে হাল্কা থেকে মাঝারি। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ৩২.৭
বালুরঘাট ২৯.৮
বাঁকুড়া ৩৩.৩
ব্যারাকপুর ৩৪.৯
বহরমপুর ৩৬.২
বর্ধমান ৩৬
ক্যানিং ৩৪.৬
কোচবিহার ৩২.৭
দার্জিলিং ১৮
দিঘা ৩৪.২
কলকাতা ৩৪.৭
মালদহ ৩৩.৩
পুরুলিয়া ৩১.৩
শিলিগুড়ি ৩২.৫
শ্রীনিকেতন ৩৪.৪












Click it and Unblock the Notifications