বাংলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন জেলায় কেমন বৃষ্টি, জেনে নিন

আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের ৩-৪ জেলা হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের ৩-৪ জেলা হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।

বর্জ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা

বর্জ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূবালী হাওয়া ও দক্ষিণী হাওয়ার জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এর জেরেই বর্জ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের অনেক জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিনচারদিন এই আবহাওয়া বজায় থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে হাল্কা বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

বাঁকুড়া ২৭.৬
ব্যারাকপুর ২৯.২
বর্ধমান ২৬.৪
ক্যানিং ২৮.২
কোচবিহার ২৩
দার্জিলিং ১৬.৬
দিঘা ২৮.৯
কলকাতা ২৯.২
মালদহ ২৭.৯
পুরুলিয়া ২২.৪
শিলিগুড়ি ২৪
শ্রীনিকেতন ২৮.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+