এখনও সক্রিয় ঘূর্ণিঝড় আম্ফান! বাংলাদেশ ও সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফান এখন বাংলাদেশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। পাশাপাশি তা উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। গত ছয় ঘন্টায় প্রতিঘণ্টায় ৩০ কিমি বেগে এগিয়ে চলেছে।
অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্ফান এখন বাংলাদেশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। পাশাপাশি তা উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। গত ছয় ঘন্টায় প্রতিঘণ্টায় ৩০ কিমি বেগে এগিয়ে চলেছে। রাত আড়াইটে নাগাদ ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল বাংলাদেশের ওপর। কলকাতা থেকে ২১০ কিমি উত্তর উত্তর পূর্বে।

আরও এগোবে আম্ফান
আবহাওয়া দফতরের অনুমান এই ঘূর্ণিঝড় আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।

ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হবে আম্ফান
আস্তে আস্তে আম্ফান ঘূর্ণিঝড় লথেকে নিম্নচাপে পরিণত হবে। ঘন্টায় ১০০ কিমি বেগে ঘূর্ণিঝড় থেকে এর বেগ হবে ঘন্টায় ৫০ কিমি।

বৃষ্টির সতর্কবার্তা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পরা পরবর্তী ৬ ঘন্টায়। সঙ্গে ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা
আগামী ১২ ঘন্টায় জন্য মৎস্যজীবীদের বলা হয়েছে, সমুদ্রে না যেতে।












Click it and Unblock the Notifications