মুষল ধারায় বৃষ্টি কি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে! অগাস্টের প্রথমের দিকে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

মুষল ধারায় বৃষ্টি কি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে! অগাস্টের প্রথমের দিকে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে

অঝোর বৃষ্টিতে গত কয়েকদিন প্রবলভাবে নাজেহাল হয়েছে উত্তরবঙ্গ। বহু জায়গা প্লাবিত হয়েছে। নেমছে ধস। এমন অবস্থায় আগামী দিনে আবহাওয়ার গতিপ্রকৃতি কেমন থাকবে তার কৌতূহল তো রয়েইছে, অন্যদিকে কলকাতায় ভ্যাপসা গরমে নাজেহার নগরবাসী। এমন পরিস্থিতিতে আবহাওয়ার গতিবিধি একনজরে দেখে নেওয়া যাক।

 উত্তরবঙ্গের ৫ জেলার পরিস্থিতি কেমন?

উত্তরবঙ্গের ৫ জেলার পরিস্থিতি কেমন?

উত্তরবঙ্গের ৫ জেলায় রবিবার থেকে বৃষ্টিপাত কমতে পারে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। শনিবার শিলিগুড়ির তাপমাত্রা ছিল ২৯. ৯ ডিগ্রি। এদিকে, আবহাওয়া দফতর বলছে, উত্তরবঙ্গের ৫ জেলায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গতরাতে শিলিগুড়িতে প্রবল বৃষ্টিপাত হয় বলে খবর।

 তাপমাত্রার গতি প্রকৃতি

তাপমাত্রার গতি প্রকৃতি

তাপমাত্রা উত্তরবঙ্গে এূার চড়তে থাকবে। অন্যদিকে, বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে দক্ষিণবঙ্গে। অগাস্টের শুরুতেই গভীর নিম্নচাপের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য।

 কলকাতার অবহাওয়া

কলকাতার অবহাওয়া

কলকাতায় এদিকে গলদঘর্ম কলকাতাবাসী। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতার পরিমাণ। শহরের স্রবনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ।

আবহাওয়ার গতিবিধি

আবহাওয়ার গতিবিধি

আগরার পথে রাজস্থান থেকে হিমালয়ের পাদদেশে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। সেখানে মৈসুমী অক্ষরেখা সক্রিয় থাকাতেই এই ঘটনা। যার জেরে উত্তরবঙ্গ ও উত্তরপূর্বের রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে একাধিক নদীর জল বাড়ায় জারি হয়েছে সতর্কতা। রায়ডাক, তোর্সা, তিস্তা, মহানন্দা, জলঢাকায় জলস্তর ক্রমেই বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+