অবশেষে আবহাওয়ার পরিবর্তন! জেলায় জেলায় কোন পরিস্থিতি, একনজরে
এবার আস্তে আস্তে গরমের দিকেই যাচ্ছে আবহাওয়া। সোমবারের থেকে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলিসিয়াস।
এবার আস্তে আস্তে গরমের দিকেই যাচ্ছে আবহাওয়া। সোমবারের থেকে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলিসিয়াস। মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যে তা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।

বিপরীত ঘূর্ণাবর্তের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী একদিকে যখন বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই সময় পশ্চিমী ঝঞ্ঝারও প্রভাব পড়তে পারে। যার জেরে সপ্তাহের শেষে রাজ্যের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তারপর থেকে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার আবহাওয়া শুকনো থাকবে। শুক্রবার নাগাদ পশ্চিমদিকের জেলাগুলি, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হাল্কা বৃষ্টি হতে পারে। শনিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৯.২
বালুরঘাট ২০.৮
বাঁকুড়া ১৯.৮
ব্যারাকপুর ২০.৯
বহরমপুর ১৯.২
বর্ধমান ২০
ক্যানিং ২৩.৬
কোচবিহার ১২.৯
দার্জিলিং ৭.৮
ডায়মন্ডহারবার ২৪.৫
দিঘা ২২
মালদহ ১৯.৮
পুরুলিয়া ১৭
শিলিগুড়ি ১১.৫
শ্রীনিকেতন ১৯.৪












Click it and Unblock the Notifications