মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া, উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা হাওয়া অফিসের

সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশে কখনও মেঘ, কখনও রোদ। সকালে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশে কখনও মেঘ, কখনও রোদ। সকালে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

রাজ্যের ওপরে মৌসুমী অক্ষরেখা

রাজ্যের ওপরে মৌসুমী অক্ষরেখা

নতুন করে কোনও সতর্কবার্তার কথা না জানানো হলেও আবহাওয়া দফতরের ওয়েবসাইট বলছে, মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, জামশেদপুর, বালাসোর, বাঁকুড়া, দিঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৪ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কোচবিহার, উত্তর দিনাদপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জন্য বুধবার ও বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, হিমালয়ের পাদদেশের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবারের পূর্বাভাসে সেরকম কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৩
বালুরঘাট ২৬.৪
বাঁকুড়া ২৬
ব্যারাকপুর ২৬.৬
বর্ধমান ২৫.৮
ক্যানিং ২৮
কোচবিহার ২৪.৩
দার্জিলিং ১৫.৬
দিঘা ২৭.৫
কলকাতা ২৭.৭
মালদহ ২৭.২
পুরুলিয়া ২৫.৪
শিলিগুড়ি ২৪.৮
শ্রীনিকেতন ২৬.৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+