নিম্নচাপের হাত ধরেই দেশে বর্ষা! বাংলা জুড়ে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, পূর্বাভাস দিল হাওয়া অফিস

নিম্নচাপের হাত ধরেই দেশে বর্ষার আগমন! বাংলা জুড়ে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

রাজ্যে সঠিক সময়েই বর্ষা আসছে। এমনটাই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এদিকে শনিবার বর্ষা ঢুকতে চলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার হাত ধরেই বর্ষা আসছে আন্দামানে। অন্যদিকে এই নিম্নচাপের প্রভাব বাংলাতেও পড়তে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

নিম্নচাপের হাত ধরেই বর্ষা ভারতে

নিম্নচাপের হাত ধরেই বর্ষা ভারতে

দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের ওপর এই নিম্নচাপ ক্রমস শক্তি বাড়াবে এই নিম্নচাপের হাত ধরেই ভারতে বর্ষার আগমন ঘটতে চলেছে। শনিবার অর্থাৎ ১৫ মে নির্দিষ্ট সময়েই বর্ষার আগমন হতে চলেছে আন্দামানে। সাধারণভাবে কেরলে বর্ষার আগমন ১ জুন এবং বাংলায় তা ৮ সথেকে ১০ জুনের মধ্যে আসে। এবারও তাই হতে চলেছে। নির্দিষ্টভাবে বলতে গেলে কলকাতায় এবছর বর্ষার আগমন হবে ১১ জুন, আৎ শিলিগুড়িতে ৮ জুন।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হতে পারে ঘূর্ণিঝড়। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামী ৫ দিনের জন্য। বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩৫.৮
বালুরঘাট ৩৪
বাঁকুড়া ৩৬
ব্যারাকপুর ৩৬
বর্ধমান ৩৬.৮
ক্যানিং ৩৭
কোচবিহার ৩৩.৭
দার্জিলিং ১৯
ডায়মন্ডহারবার ৩৫.৬
দিঘা ৩৫.১
কলকাতা ৩৭.২
মালদহ ৩৬
শিলিগুড়ি ৩৩.৫
শ্রীনিকেতন ৩৬.৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+