সন্ধে থেকে ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
সন্ধে থেকে ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এই চার জেলা হল ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। আবহাওয়া দফতর থেকে জারি করা রবিবার বিকেলের সতর্কবার্তায় এই কথা জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ঝড়বৃষ্টির সতর্কবার্তা
এদিন বিকেলে জারি করা আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এই জেলাগুলির সঙ্গে হাওড়া ও কলকাতাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। তবে এর সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৮.৮
বাঁকুড়া ৩৯.৮
ব্যারাকপুর ৩৬.৪
বহরমপুর ৩৩.৪
বর্ধমান ৩৭
ক্যানিং ৩৬.৪
কোচবিহার ৩২.৪
দার্জিলিং ২০.২
ডায়মন্ডহারবার ৩৫.২
দিঘা ৩৪.৩
মালদহ ৩৪.১
শিলিগুড়ি ৩৭.৬
শ্রীনিকেতন ২০.১












Click it and Unblock the Notifications