সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কতা হাওয়া অফিসের
সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দুএক পশলা বৃষ্টিও হতে পারে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান কিছুটা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দুএক পশলা বৃষ্টিও হতে পারে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান কিছুটা কমবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, রয়েছে নিম্নচাপও
পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তথা ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার হিমালয় সংলগ্ন ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। অতিভারী বৃষ্টি না হলও, মঙ্গলবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৩
বালুরঘাট ২৮
বাঁকুড়া ২৬.৬
ব্যারাকপুর ২৬.৬
বহরমপুর ২৫.৪
বর্ধমান ২৬
ক্যানিং ২৬.২
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৬.৬
কলকাতা ২৭.৪
কৃষ্ণনগর ২৫.৮
মালদহ ২৮.৩
পুরুলিয়া ২৭
শিলিগুড়ি ২৫
শ্রীনিকেতন ২৬.৯












Click it and Unblock the Notifications