বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কবার্তা হাওয়া অফিসের, একনজরে

দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমবে। অন্যদিকে শনিবার ও রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি কমবে। অন্যদিকে শনিবার ও রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের অবস্থান

মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের অবস্থান

মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ, বাঁকুড়া, দিঘা হয়ে দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত রয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছাকাছি অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবার উত্তরবঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টি হলেও, পরের ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ। ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া

দক্ষিণবঙ্গে আবহাওয়া

আপাতত দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের কোনও সতর্কবার্তা নেই। বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৩
বালুরঘাট ২৮.৪
বাঁকুড়া ২৭.৪
ব্যারাকপুর ২৭
বহরমপুর ২৬.৪
বর্ধমান ২৫.৮
ক্যানিং ২৮
কোচবিহার ২৮.৫
দার্জিলিং ১৭
কলকাতা ২৭.৩
মালদহ ২৮.৬
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৭.১
শ্রীনিকেতন ২৭.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+