ফের বর্ষণের পূর্বাভাস রাজ্য জুড়ে! এই আবহাওয়া কতদিন, জেনে নিন
ফের বর্ষণের পূর্বাভাস রাজ্য জুড়ে! এই আবহাওয়া কতদিন, জেনে নিন
বাংলাদেশে ও হরিয়ানায় দুই ঘূর্ণাবর্তের জেরেই রাজ্য জুড়ে পরবর্তী তিন থেকে চারদিন বৃষ্টির সম্ভাবনা। এই দুই ঘূর্ণাবর্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখার মাধ্যমে যুক্ত। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এদিন ভোরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের থেকে বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হতে পারে রবিবার থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী অন্তত ৫দিন বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের সব জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবারের পর সোমবারের জন্য। বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হবে। সতর্কবার্তায় বলা হয়েছে, সঙ্গে ঝড় হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। ঝড়ের বেগ কোনও কোনও জায়গায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমিও হয়ে যেতে পারে। ১১ মে সোমবার পর্যন্ত এইধরনের আবহাওয়া জারি থাকতে পারে। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৩.৮
বাঁকুড়া ৩৫.৫
ব্যারাকপুর ৩৫.৩
বর্ধমান ৩৭
ক্যানিং ৩৫
কোচবিহার ৩২.৪
দার্জিলিং ১৯.৪
ডায়মন্ডহারবার ৩৪.৬
দিঘা ৩৪.৫
কলকাতা ৩৫
মালদহ ৩৩.২
শিলিগুড়ি ৩২
শ্রীনিকেতন ৩৪.৭












Click it and Unblock the Notifications