দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! উত্তরবঙ্গের জন্য কোন সতর্কতা, একনজরে
বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে। তবে বৃহস্পতিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিনের জন্য দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর।
বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত চলবে। তবে বৃহস্পতিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিনের জন্য দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের অবস্থান
মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরের ওপর অবস্থান করা নিম্নচাপ এদিন অবস্থান করছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের ওপর।

দক্ষিণবঙ্গে জারি রয়েছে কমলা সতর্কতা
মঙ্গলবারের মতো এদিনও কমলা সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার সমুদ্রে মাছ ধরতে যেন তাঁরা না বেরোন। কেননা নিম্নচাপের জেরে ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৩.৮
বাঁকুড়া ২৩.৯
ব্যারাকপুর ২৬.২
বহরমপুর ২৬
বর্ধমান ২৪
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২৭.৬
দার্জিলিং ১৭.৬
দিঘা ২৫.২
কলকাতা ২৫.৫
মালদহ ২৭.২
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৭.৪
শ্রীনিকেতন ২৪.৯












Click it and Unblock the Notifications