উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় ২ দিনের জন্য জারি হলুদ সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। যার জেরে মঙ্গল ও বুধবার জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। যার জেরে মঙ্গল ও বুধবার জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। সোমবার রাতে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হয়। পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেও বৃষ্টি চলছে।

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ

উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। যার জেরে মঙ্গল ও বুধবার জুড়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

হলুদ সতর্কতা জারি

হলুদ সতর্কতা জারি

ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে অতিবৃষ্টির জেরে কলকাতা ও সন্নিহিত এলাকায় জল জমে যেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বুধবারের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গল ও বুধবার সমুদ্রে মাছ ধরতে না যেতে। আর যাঁরা ইতি মধ্যেই গভীর সমুদ্রে চলে গিয়েছেন, তাঁদের মঙ্গলবার সকালের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+