দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা! ৪ দিন কবে, কোন জেলায় কমলা সতর্কতা, একনজরে

দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা! ৪ দিন কবে, কোন জেলায় কমলা সতর্কতা, একনজরে

একটি নিম্নচাপ শক্তি হারালেও অপর একটি নিম্ন তৈরি হতে সময় লাগছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার নাগাদ সেই নিম্নচাপর তৈরি হওয়ার সম্ভাবনা। ফলে তারপর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

 ২৪ অগাস্ট নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা

২৪ অগাস্ট নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২৪ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে ২৪ থেকে ২৭ অগাস্টের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বুধ, বৃহস্পতিবার নাগাদ হিমালয়ের পাদদেশের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গায়। এছাড়া দক্ষিণবঙ্গের অন্য জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্য জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

মঙ্গলবারের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

বুধবারের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এছাড়া অন্য জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবারের জন্যও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বলা হয়েছে, ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

 মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরি হওয়ার কারণে সমুদ্র উত্তাল হতে পারে। সেই কারণে ২৫ ও ২৭ অগাস্ট মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.১
বালুরঘাট ২৭.২
বাঁকুড়া ২৫.৬
ব্যারাকপুর ২৭
বর্ধমান ২৬
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৫.৯
দার্জিলিং ১৫.৮
দিঘা ২৭
কলকাতা ২৬.৭
মালদহ ২৬.৪
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৪.৯
শ্রীনিকেতন ২৫.৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+