উত্তরে ঘূর্ণাবর্ত আর দক্ষিণে নিম্নচাপ! সপ্তাহ শেষে বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। ভোরের দিকে শিরশিরানি তুলনায় একটু কম। বেলা বৃদ্ধির সঙ্গে তাও উধাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন রাজ্যের দুই জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া সপ্তাহের শে

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। ভোরের দিকে শিরশিরানি তুলনায় একটু কম। বেলা বৃদ্ধির সঙ্গে তাও উধাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন রাজ্যের দুই জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া সপ্তাহের শেষের দিকে আবহাওয়া বড় পরিবর্তন আসতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ৮ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ নভেম্বর বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে, আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ৯ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে। ১২ নভেম্বর নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেস কিছুটা নামতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় আকাশ অংশত থাকার সম্ভাবনা। কুয়াশার তেমন কোনও পূর্বাভাস নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে রাকে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

উত্তরে ঘূর্ণাবর্ত, দক্ষিণে ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ

উত্তরে ঘূর্ণাবর্ত, দক্ষিণে ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া ৯ নভেম্বর নাগাদ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। যা উত্তর-পশ্চিমে তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে অগ্রসর হবে পরবর্তী ৪৮ ঘন্টায়।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হরিয়ানার ওপরে একটি ঘূর্ণাবর্তের অবস্থানের কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল (১৮.২)
বহরমপুর (২০)
বাঁকুড়া ( ১৮.৪)
বর্ধমান (১৮)
কোচবিহার (১৭.৪)
দার্জিলিং ( ১০.২)
দিঘা (২০.৮)
কলকাতা (২১.২)
দমদম (২২.১)
কৃষ্ণনগর (১৮.৮)
মালদহ ( ২২.৪)
মেদিনীপুর (২০.২)
শিলিগুড়ি ( ১৮.৪)
শ্রীনিকেতন (১৮.৪)
সুন্দরবন ( ১৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+