ধেয়ে আসছে ঝড়! তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের

চৈত্রের শেষে হু-হু করে বাড়ছে পারদ। তাপপ্রবাহ চলছে জেলায় জেলায়। গ্রীষ্ম আসার আগেই দাপট দেখাতে শুরু করেছে গরম। তবে হাওয়া অফিস এরই মধ্যে স্বস্তির খবর দিল।

চৈত্রের শেষে হু-হু করে বাড়ছে পারদ। তাপপ্রবাহ চলছে জেলায় জেলায়। গ্রীষ্ম আসার আগেই দাপট দেখাতে শুরু করেছে গরম। তবে হাওয়া অফিস এরই মধ্যে স্বস্তির খবর দিল। অবশেষে কালবৈশাখী আসতে চলেছে বঙ্গে। রবিবার কালবৈশাখীর ঝড় ধেয়ে আসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

প্রথম কালবৈশাখীর স্বাদ পেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ

প্রথম কালবৈশাখীর স্বাদ পেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ

আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিকেলের পর শুরু হতে পারে ঝড়-বৃষ্টি। বছরের প্রথম কালবৈশাখীর স্বাদ পেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানুষজন। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চেলর জেলাগুলিতে গরমের দাপট বজায় থাকবে।

তাপমাত্রায় খানিক রাশ টানতে পারে কালবৈশাখী

তাপমাত্রায় খানিক রাশ টানতে পারে কালবৈশাখী

আবহবিদরা জানিয়েছেন, কালবৈশাখীর ঝড়-বৃষ্টির জেরে কিছুটা পারদ কমতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে খানিকটা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ। এই তাপমাত্রায় খানিকটা রাশ টানতে পারে কালবৈশাখী।

এবার মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ

এবার মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ

বিগত ১০ বছরের মধ্যে দেখায় যায়নি যে, মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ। সে অর্থে ২০২১-এর আবহাওয়ার এই চরিত্র একেবারেই ভিন্ন। বিগত ১০ বছর ধরে দেখা গিয়েছে তাপপ্রবাহ শুরু হয়েছে মে মাস নাগাদ। সাধারণত মার্চ-এপ্রিলে তাপপ্রবাহের ঘনঘটা দেখা যেত না। এবার শুরু থেকেই তাপপ্রবাহ চলছে।

কেন এত গরম, আশঙ্কার বাণী শুনিয়েছে আইএমডি

কেন এত গরম, আশঙ্কার বাণী শুনিয়েছে আইএমডি

আবহবিদরা জানিয়েছেন, প্রয়োজনীয় বৃষ্টির অভাবেই এত গরম বেড়েছে। আবহাওয়ায় বেড়েছে শুষ্কতার মাত্রা। আশঙ্কার বাণী শুনিয়েছে আইএমডি। আইএমডি জানিয়েছে, এপ্রিল-জুড়ে বইবে লু। দিল্লিতে মার্চের তাপমাত্রা ভেঙে দিয়েছে ৭৬ বছরের রেকর্ড। আবার ভুবনেশ্বর এবার বিশ্বের উষ্ণতম শহর হিসেবে বিবেচিত হয়েছে। সেখানেও ৭৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+