Weather news: শুকিয়ে যাচ্ছে ঠোঁট-ঘাম নেই শরীরে, এমন গরম আগে দেখেনি কলকাতা, কী বলছে হাওয়া অফিস

এরকম শুষ্ক প্রখর গরম আগে দেখেনি কলকাতা। কলকাতার গরম মানেই গলদঘর্ম দশা। আর্দ্রতার কারণে প্রবল ঘাম, অস্বস্তি তার সঙ্গে রোদ এইরকম গরমই এতদিন দেখেছে শহরবাসী। কিন্তু এবারের গরম যেন আগের সব মাপকাঠি ছাড়িয়ে গিয়েছে। একেবারেই বদলে গিয়েছে গরমের রূপ।

আজও তাপপ্রবাহের সতর্কতা

আজও তাপপ্রবাহের সতর্কতা

রেহাই নেই। আজও তাপমাত্রা চড়বে ৪০ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ। গতকালই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রিরও উপরে। তাপমাত্রার পারদ এখন উর্ধ্বমুখীই থাকবে আগামী চার পাঁচদিন। উল্টে আরও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ সামনে যে আরও কঠিন দিন অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।

ধরন বদলেছে গরম

ধরন বদলেছে গরম

এবার গরমটা যেন অন্য রকমের। শুকিয়ে যাচ্ছে ঠোঁট-হাত-পা। নাক জ্বালা করছে গরম হাওয়ায়। আবার অনেকেই বলছেন নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। বাইরের গরম হাওয়ায় শরীর জ্বালা করছে। গরম হলেও ঘামের রেশ পর্যন্ত নেই। এমন গরম আগে দেখেননি শহরবাসী। কলকাতার গরম সাধারণ ঘর্মাক্ত হয়। ঘাম বেশি হয়। তার জন্য অস্বস্তি বেশি থাকে। এই প্রথম এমন গরম দেখছেন শহরবাসী। এরকম গরম বিহার-উত্তর প্রদেশে দেখা যায়। আব ার পুরুলিয়া বাঁকুড়াতেও দেখা যায়। তবে কলকাতায় এই প্রথম।

কী বলছে হাওয়া অফিস

কী বলছে হাওয়া অফিস

কলকাতায় গরমের এই ধরন পরিবর্তনের নেপথ্যে রয়েছে এলনিনো প্রভাব। তার সঙ্গে জলবায়ু পরিবর্তন। কলকাতার উপর দিয়ে যে উচ্চচাপ বলয় অবস্থান করছে তার জেলে বাতাসের জলীয় বাষ্প সব শুষে নিয়ে যাচ্ছে। সেকারণে নদীর পাড়ে হলেও কলকাতার বাতাসে আর্দ্রতা কমে গিয়েছে। তাই আর শরীরে ঘাম দেখা যাচ্ছে না। যেমনটা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এতদিন হয়ে এসেছে। এই গরমে শহরবাসী অভ্যস্ত নন বলেই আরও অসুস্থ হয়ে পড়ছেন সকলে।

ঝড়-বৃষ্টির দেখা নেই

ঝড়-বৃষ্টির দেখা নেই

চৈত্র মাস মানেই ঝড়-বৃষ্টির মাস। গতবছরও এই সময় প্রতিবিকেলে আকাশ মেঘে ঢেকেছে। ঝড়-বৃষ্টি বজ্রপাতে ভিজেছে শহর। গরম পড়লেও রেহাই মিলেছে। কিন্তু এবার একেবারেই ছক ভাঙা গরম। চৈত্র মাসের আজই শেষ দিন অথচ কোথাও ঝড়-বৃষ্টির দেখা নেই। গোটা এপ্রিল মাসের অর্ধেক হয়ে গেল কিন্তু একদিনও ঝড়-বৃষ্টি দেখা গেল না রাজ্যে। গরমে জেরবার রাজ্যবাসী। এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এপ্রিলে ৪০ ডিগ্রি তাপমাত্রা পৌঁছলেও এতদিন সেটা স্থায়ী হয়নি। এমনই বলেছেন আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+