Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: চলবে বৃষ্টি, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও, বাংলার কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, দেখুন একনজরে

কয়েকদিনের ঝড়বৃষ্টির পরে এবার নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে বঙ্গের আবহাওয়া? আপাতত সকলের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। বৃষ্টি কিছুটা কমতেই ফের গরম বাড়ার আশঙ্কাও রয়েছে। ফলে সবমিলিয়ে সপ্তাহান্তে এবং নতুন সপ্তাহে কেমন থাকতে চলেছে আবহাওয়া, তা নিয়ে কৌতুহল যথেষ্ট।

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ শক্তি হারিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এর সঙ্গে রয়েছে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। তবে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম, বরং বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই পূর্বাভাস।

নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন রাজ্যে একই রকম আবহাওয়া বজায় থাকবে। রবিবার বৃষ্টিপাত বাড়তে পারে।

এদিন শনিবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপরে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গে এদিন শনিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিের সম্ভাবনা। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এদিন কলকাতা শহরের আকাশ দিনভর মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টির কারণে দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বেলা বাড়লে অস্বস্তি হবে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ৯০ থেকে ৯৫ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+