Weather Alert: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
Weather Alert: ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফল হবে ৫ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে। ফলে এই সিস্টেম থেকে খুব বেশি প্রভাব পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে পড়ার সম্ভাবনা নেই। এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে ৫ ডিসেম্বর মঙ্গলবার নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় খুব হাল্কা থেকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছয় ডিসেম্বর বুধবার ও সাত ডিসেম্বর বৃহস্পতিবার নাগাদ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

এই সময় হাল্কা বৃষ্টি হতে পাারে হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। এছাড়া এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। পাশাপাশি রাতের তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
-
পয়লা বৈশাখে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? উত্তরবঙ্গের অবস্থাই বা কেমন? একনজরে আপডেট -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ফের ব্যাটে 'সৌরঝড়' সূর্যবংশীর, রাজস্থানের কাছে কুপোকাত কোহলির আরসিবি -
আর্টেমিস ২ অভিযানের সফল সমাপ্তি: ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা -
'বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালে ইউসিসি বিল বাতিল করবে তৃণমূল', হুঁশিয়ারি মমতার -
'আমেরিকা পূর্বশর্ত মানলে তাহলেই আলোচনা', ইসলামাবাদে পৌঁছেও কড়া বার্তা ইরানের প্রতিনিধিদের -
কেশিয়াড়ির সভা থেকে ইভিএম কারচুপির আশঙ্কা মমতার, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ -
অনুপ্রবেশকারী ইস্যুতে শাহকে পাল্টা দিলেন অভিষেক, শেখ হাসিনার প্রসঙ্গ তুলে করলেন আক্রমণ -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে












Click it and Unblock the Notifications