নাগরিকত্ব আইনের প্রতিবাদের জের, রাজ্যে ঢুকতে পারছে না পেঁয়াজের ট্রাক

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। একাধিক জায়গায় ট্রেন বাস পোড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে পেঁয়াজ বোঝাই গাড়ি নিয়ে রাজ্যে ঢুকতে ভয় পাচ্ছেন ট্রাক চালকরা।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য। একাধিক জায়গায় ট্রেন বাস পোড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে পেঁয়াজ বোঝাই গাড়ি নিয়ে রাজ্যে ঢুকতে ভয় পাচ্ছেন ট্রাক চালকরা। কারণ এখন সোনার চেয়েও দামি হয়ে উঠেছে পেঁয়াজ। একটি ট্রাকে আগুন লাগলে কয়েক কোটি টাকার ক্ষতি হবে। আতঙ্কে তাই রাজ্যের বাইরেই গা়ড়ি দাঁড় করিয়ে রাখছেন তাঁরা।

অগ্নিমূল্য পেঁয়াজ

অগ্নিমূল্য পেঁয়াজ

গোটা দেশেই অগ্নিমূল্য পেঁয়াজ। বিয়ের মরশুমে পেঁয়াজের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিঃশ্বাস অবস্থা। অনেকেই হেঁসেলে পেঁয়াজ ঢোকাচ্ছেন না। শহর কলকাতায় ১৫০ থেকে ১৬০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। জেলার শহরগুলিতেও একই অবস্থা। রাজ্য সরকারের পক্ষ থেকে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করা হলেও চাহিদার তুলনায় তা একেবারেই নগন্য। এই পরিস্থিতিতে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি পেঁয়াজের দাম আরও বাড়িতে দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রাজ্যে ঢুকছে না পেঁয়াজের ট্রাক

রাজ্যে ঢুকছে না পেঁয়াজের ট্রাক

অত্যন্ত সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে হিংসাত্মক আন্দোলন। উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ট্রেনে বাসে আগুন লাগিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি করেছেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে বাইরের রাজ্য যেতে পেঁয়াজের ট্রাক নিয়ে আসতে ভয় পাচ্ছেন চালকরা। রাজ্যের সীমানার বাইরে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কিছুতেই রাজ্যের ভিতরে ঢুকতে চাইছেন না। কারণ এই অগ্নিমূল্যের পেঁয়াজের গাড়িতে আগুন ধরালে কয়েক কোটি টাকার ক্ষতি তো হবেই পেঁয়াজের জোগানে আরও টান পড়বে।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে ময়দানে নামতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। তিনি শহরের একাধিক বাজারে গিয়ে পেঁয়াজের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। টাস্ক ফোর্সও বিভিন্ন বাজারে গিয়ে অভিযান শুরু করেছে। রাজ্যবাসীকে স্বস্তি দিতে রেশনে পেঁয়াজ দেওয়া শুরু হয়েছে। এছাড়া সুফল বাংলা স্টল গুলিতেও পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+