করোনার ভয়ে গ্রাম সিল করল বাসিন্দারা

আকুর আঁকিপুর গ্রাম করোনা সচেতনতায় দেখালো নতুন পথের দিশা। বসিরহাট মহকুমার বসিরহাট ২ নং ব্লকের আঁকিপুর গ্রামের জনসংখ্যা প্রায় ২০০০।

আকুর আঁকিপুর গ্রাম করোনা সচেতনতায় দেখালো নতুন পথের দিশা। বসিরহাট মহকুমার বসিরহাট ২ নং ব্লকের আঁকিপুর গ্রামের জনসংখ্যা প্রায় ২০০০। প্রত্যেক বছর এই গ্রাম থেকে ভিন রাজ্যে বেশ কিছু যুবক কেরালা, ব্যাঙ্গালোরে কাজে যান। যেভাবে করোনার থাবা জাঁকিয়ে বসেছে ভারতে। টানা ২১ দিন লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। পাশাপাশি রাজ্য সরকার ঘরবন্দি থাকতে বলছে‌ মানুষকে।

করোনার ভয়ে গ্রাম সিল করল বাসিন্দারা

কিছুদিন আগে আঁকিপুর গ্রাম থেকে সাত যুবক ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিল। লকডাউনের জেরে বাড়ি ফিরে এসেছে, আসা মাত্রই গ্রামবাসীদের নজরে পড়ে যায় তারা। তাদেরকে রীতিমতো চিহ্নিত করে পুলিশ, বিডিও ও স্বাস্থ্য কেন্দ্রে ফোন করে প্রাথমিক চিকিৎসা করা হয়। তাদেরকে হোম কয়োরেন্টাইনে রাখার নির্দেশ দেয় প্রশাসন। গ্রামবাসীর পক্ষ থেকে তারা আঁকিপুর প্রাইমারি স্কুলে হোম কোয়ারেন্টানে রয়েছে। তাদের জন্য প্রতিদিন খাবার থেকে শুরু করে সব রকম ব্যবস্থা করছে গ্রামবাসীরা। বিশিষ্ট সমাজসেবী আকু মন্ডল ও সাবিনা বিবির উদ্যোগ সবরকম ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে আঁকিপুর গ্রামে মূল রাস্তার মুখে বাশের রেলিং দিয়ে গ্রামে বহিরাগতদের ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছেন। যাতে কেউ না ঢুকতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা নিয়েছেন। এমনকি দিন ও রাতের জন্য ভলেন্টিয়ারের ব্যবস্থা করা হয়েছে। যাতে বাইরে থেকে কেউ গ্রামে না ঢুকতে পারেন।

গ্রামে কেউ ঢুকলে সঙ্গে সঙ্গে সে খবর প্রশাসন ও স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দিতে হবে। চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করছেন। পাশাপাশি সমাজসেবী আকু গ্রামের দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, সানিটাইজার, মাস্কের ব্যবস্থা করেছেন। বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছেন। তাদের মুখে খাবার তুলে দিচ্ছেন। সব মিলিয়ে আকিপুর গ্রাম হয়ে উঠেছে করোনা সচেতনতার নতুন দিশা। গ্রামের সব মানুষকে একত্রিত করে করোনা মোকাবিলার শপথ নিয়েছেন আকিপুর গ্রামের মানুষ। সামাজিক বয়কট না করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+